আশুগঞ্জ থেকে পুনরায় ভারতীয় চাল পরিবহন শুরু

indian riceডেস্ক রির্পোট : টানা বৃষ্টির কারণে গত তিন দিন ধরে বন্ধ থাকার পর শনিবার পুনরায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ বন্দর থেকে ভারতীয় চাল পরিবহন শুরু হয়েছে।

চাল সরবরাহের দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান গালফ ওরিয়েন্টেড সূত্র জানায়, এ পর্যন্ত ১০১টি কাভার্ড ভ্যানে ১৭ মেট্রিক টন করে মোট এক হাজার ৭১৭ মেট্রিক টন চাল ভারতের ত্রিপুরায় পৌঁছেছে।
  
আশুগঞ্জ বন্দরের পরিবহন পরির্দশক শাহ আলম জানান, গত বুধবারের পর শনিবার ২১টি কাভার্ড ভ্যানে চাল তুলে ত্রিপুরায় পাঠানো হয়েছে।

ভারতের আসাম রাজ্যের লামডিং-শিলচর রেলপথ বন্ধ থাকায় ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে খাদ্যশস্য পরিবহনের জন্য ভারতের অনুরোধে বাংলাদেশ সরকার তাদের বাংলাদেশের ওপর দিয়ে এ পণ্য পরিবহনের সুবিধা দিচ্ছে। 

এর আগে গত ৭ আগস্ট পাঁচ হাজার ৮০ মেট্রিক টন খাদ্য নিয়ে পাঁচটি কার্গো জাহাজ আশুগঞ্জ নৌ বন্দরে নোঙর করে। 

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ