শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোরবানির গোসতোর স্পেশাল আইটেম

news-image

কোরবানির ঈদের খাওয়া মানেই নানান পদের মাংস রান্না। অনেকেই সুধু রেসিপি না জেনে অথবা সময় স্বল্পতা আর অতিরিক্ত ঝুট ঝামেলা এড়িয়ে চলার জন্য নানান পদের মাংস রান্না করতে চাই না। ফলে অনেক অনেক মাংস সুধু সুধু দুই-এক পদের মধ্যে সীমাবদ্ধ থাকে। আর এতে মাংস খাওয়ার মধ্যে একঘেয়েমি চলে আসে। ফলে মাংস খেতে ভালো লাগে না। আবার অনেকে রান্না করতে চাইলেও সুধু রেসিপি না জানার কারনে মজাদার মাংস রান্না থেকে বিরত থাকে ফলে পরিবারের সবাই মজাদার গরুর মাংস খাওয়া থেকে বঞ্চিত থাকে। তাই আজকে আপনাদের জানিয়ে দিব অত্তান্ত সহজ কিছু গরুর মাংস রান্নার রেসিপি যাতে খুব সহজেই পরিবারের সবার জন্য তৈরি করতে পারেন মজার মজার মাংসের আইটেম।

১. গরুর মাংসের শাহী রেজালা:

কোরবানির ঈদে গরুর মাংসের শাহী রেজালা ছাড়া করল্পনাও করা যায় না। অত্তান্ত সহজ এবং সবার প্রিয় এই রেসিপি টি সবার খুব পরিচিত।তবে চলুন দেখি কিভাবে গরুর মাগসের রেজালা তৈরি করতে পারি।

প্রয়োজনীয় উপকরণ :

১ কেজি গরুর মাংস,

২. পেঁয়াজ কুচি ১ কাপ,

৩.আদা বাটা,

৪.রসুন বাটা,

৫.হলুদ জিরা,

৬.ধনিয়া,

৭. লবণ,

৮.কেওড়া জল,

৯. কিশমিশ,

১০.আলু বুখারা,

১১.টক দই,

১২. বাদাম বাটা,

১৩. চিনি,

১৪. কাঁচা মরিচ বাটা বা পেস্ট,

১৫.জয়ফল/ জয়ত্রী/ পুস্তদানা,

১৬. গরম মসলা (এলাচি/ দারুচিনি),

১৭.তেজপাতা তেল,

প্রস্তুত প্রণালী:

মাংস ভালো করে ধুয়ে নিন এবার সব উপকরন পরিমাণ মত নিয়ে দই আর অল্প পানি দিয়ে এক সাথে মিশিয়ে ঘণ্টা খানেক মেরিনেট করে রেখে দিন। এর পর  মাংসে তেল, কাঁচামরিচ পেস্ট, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ , জিরা, ধনিয়া, লবণ, বাদাম বাটা, চিনি, জয়ফল,জয়ত্রী,পুস্তদানা বাটা, তেজপাতা, গরম মসলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মেশানোর হয়ে গেলে  মাংসের মিশ্রণটি চুলায় বসিয়ে দিন। অল্প আঁচে গরম হতে থাকবে এবং মাংস সিদ্ধ হচ্ছে কিনা কিছু ক্ষণ পরে দেখে নিন। মাংস সেদ্ধ  হয়ে আসলে  কেওড়া জল, কিশমিশ ও আলুবোখারা দিয়ে দিন। এরপর ঢাকনা দিয়ে হালকা আঁচে আরও কিছু সময়  জ্বাল দিন। তারপর লবন ঝাল হয়েছে কিনা  দেখে নিন, বাগার দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। অল্প কিছু সময়ের মধ্যেই হয়ে যাবে মজাদার গরুর মাংসের রেজালা  ।

মাংসের রেজালা  পোলাও, ভাত অথবা রুটির সাথে গরম গরম পরিবেশন করুন।

২.গরুর মেজবানি মাংস:

চট্রগ্রাম এর ঐতিহ্যবাহী গরুর মেজবান হলেও সারা দেশের মানুষের প্রথম পছন্দ গরুর মাংসের মেজাবান। তাই তো সারা বছর সবাই ই কম বেশি এই মজাদার রান্নাটা করে থাকে। আর কোরবানির ঈদ হলে তো কথায় নায়। তবে চলুন দেখি ঐতিহ্যবাহী এই খাবার রান্নার প্রণালি।

প্রয়োজনীয় উপকরণ :

১.গরুর মাংস ২ কেজি,

২.পেঁয়াজ কুচি ১ কাপ,

৩.রসুন বাটা ১ টেবিল চামচ,

৪.হলুদ ও লাল মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ,

৫.ধনে ও জিরা গুঁড়া ১ টেবিল চামচ,

৬. সরিষার তেল ১ কাপ,

৭.মাংসের মসলা ১ চা চামচ,

৮.টক দই ১ কাপ,

৯.কাঁচামরিচ ১০/১২টি,

১০.গোলমরিচ ১ চা চামচ,

১১.দারচিনি ও এলাচ ৫/৬টি,

১২.জয়ফল ও জয়ত্রী আধা চা চামচ,

১৩. মেথি গুঁড়া ১ চা চামচ,

১৪. লবণ স্বাদমতো।

মেজবান মাংস রান্নার জন্ন্য দোকানে লাল মরিচের গুঁড়া পাওয়া যায় যেটা খেতে খুব একটা ঝাল না কিন্তু মাংসের লালা রং করার জন্য এই ঝালের গুঁড়া ব্যবহার করা হয়।

প্রস্তুত প্রণালী:  গরুর মাংস ধুয়ে নিয়ে একটি চালুনি পাত্রে রেখে পানি ঝরিয়ে নিন। এবার একটি পাত্রে মাংস, তেল, টক দই, হলুদ, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ, লবণ সহ  সব মসলা নিয়ে ঘণ্টা খানিক মেরিনেট করে রাখুন। অর্ধেক পেঁয়াজ তেলে ভেজে বেরেস্তা করে নিন। চুলায় হাঁড়ি বসিয়ে মেরিনেট করা মাংস কষিয়ে নিন। হাঁড়িতে ২ কাপ পরিমাণ পানি দিয়ে আরো কিছুক্ষণ কষাতে হবে। মাংস থেকে পানি ঝরে গেলে মৃদু আঁচে মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত জ্বাল দিন। মাংসের পানি শুকিয়ে গেলে কাঁচামরিচ, ধনে, জিরা গুঁড়া দিয়ে মৃদু আঁচে ১০ মিনিট দমে রেখে নামিয়ে তারপর  পেঁয়াজ বেরেস্তা দিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু গরুর মেজবানি মাংস।

৩.গরুর কড়াই গোস্ত:

গরুর কড়াই গোস্ত পছন্দ করেন না এমন মানুষ পাওয়া যাবে না। কোরবানির ঈদের সবচেয়ে পছন্দের মাংস রান্নার মধ্যে গরুর কড়াই গোস্ত উন্নতম।

প্রয়োজনীয় উপকরণ :

১.গরুর মাংস ১ কেজি,

২.পেঁয়াজ কুচি আধা কাপ,

৩. হলুদ ও গুঁড়া ১ টেবিল চামচ,

৪. মরিচ গুঁড়া ১ টেবিল চামচ,

৫. মাংসের মসলা ১ চা চামচ,

৬.দারচিনি ও এলাচ ৩/৪ টুকরো,

৭.জয়ফল

৮.জয়ত্রী বাটা ১ চা চামচ,

৯.টক দই ১ কাপ,

১০. টমেটো কিউব ১ কাপ,

১১. তেজপাতা ২টি,

১২.তেল ১ কাপ,

১৩.রসুন কোয়া ২/৩টি,

১৪.লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালী:  গরুর মাংস ধুয়ে নিয়ে একটি চালুনি পাত্রে রেখে পানি ঝরিয়ে নিন। এবার  একটি পাত্রে মাংস, টক দই, লবণ সহ  সব মসলা একসঙ্গে ভালো করে মেখে ২০/২৫ মিনিট মেরিনেট করে রাখুন। হাঁড়িতে তেল গরম করে অর্ধেক পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, তেজপাতা হালকা বাদামী করে ভেজে মেরিনেট করা মাংস দিয়ে নেড়ে কষাতে হবে। পরিমাণ মতো  পানি দিয়ে মৃদু আঁচে রান্না করতে হবে।

কিছু সময় পর মাংস সেদ্ধ হল কিনা দেখে নিন। মাংস সিদ্ধ হয়ে আসলে ও মাংসের ওপর তেল ভেসে উঠলে নামিয়ে রাখতে হবে। তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, টমেটো কুচি হালকা বাদামী করে ভেজে মাংস কড়াইএ দিয়ে ২/৩ মিনিট দমে রেখে নামিয়ে ফেলুন। এভাবেই  তৈরি হয়ে যাবে গরুর মাংসের  কড়াই গোস্ত।

৪. গার্লিক বিফ:

যারা রেস্তরাতে খেয়ে অভ্যস্ত তারা বাড়িতেও রান্না করে নিতে পারেন মজাদার কিছু রান্না। গার্লিক বিফ এই রকম একটি খাবার আইটেম। ঝাল প্রিয় মানুষের জন্য অনেক পছন্দের মাংসের আইটেম এটি।

প্রয়োজনীয় উপকরণ :

১.গরুর মাংস ১ কেজি,

২.পেঁয়াজ কুচি ১ কাপ,

৩.হলুদ  গুঁড়া ১ কাপ,

৪.মরিচ গুঁড়া ১ কাপ,

৫ আদা বাটা আধা চা চামচ,

৬.রসুন বাটা আধা চা চামচ,

৭. রসুনের কোয়া ৬/৭টি,

৮.ধনে গুঁড়া ১ চা চামচ,

৯.জিরা গুঁড়া ১ চা চামচ,

১০.টেস্টিং সল্ট সামান্য,

১১.তেল আধা কাপ,

১২.মাংসের মসলা আধা চা চামচ,

১৩. টমেটো সস আধা কাপ,

১৪.টক দই ১ কাপ,

১৫.গরম মসলা গুঁড়া আধা চা চামচ,

১৬.লবণ স্বাদ মতো।

প্রস্তুত প্রণালী: গরুর মাংস ধুয়ে নিয়ে একটি চালুনি পাত্রে রেখে পানি ঝরিয়ে নিন। এবার একটি পাত্রে মাংস, তেল, টক দই, হলুদ, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ, লবণ সহ  সব মসলা নিয়ে  আধা ঘণ্টা খানিক মেরিনেট করে রাখুন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ বাদামী করে ভেজে মাংস দিয়ে নেড়ে কষাতে হবে।

কষানো হলে সামান্য পানি দিয়ে নেড়ে ঢেকে রাখতে হবে। মাংস সিদ্ধ হয়ে আসলে টমেটোসস, কাঁচামরিচ ফালি ও রসুনের কোয়া দিয়ে ১০ মিনিট দমে রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

 

৫.গরুর মাথার মাংস ভুনা:

গরুর মাথার মাংস পছন্দ করেন না এই রকম মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু গরুর মাথা রান্না করা কিন্তু খুব সহজ নয়। সঠিক পদ্ধতিতে আর সঠিক মসলার ব্যবহারেই পারে গরুর মাথার মাংসকে বাড়তি স্বাদ দিতে। তাই চলুন দেখি গরুর মাথা রান্নার সহজ উপায়।

প্রয়োজনীয় উপকরণ :

১.গরুর মাথার মাংস ১ কেজি,

২.পেঁয়াজ কুচি ১ কাপ,

৩. টমেটো কুচি আধা কাপ,

৪. হলুদ গুঁড়া আধা চা চামচ,

৫.আদা বাটা ১ চা চামচ,

৬.ধনে গুঁড়া আধা চা চামচ,

৭.সরিষার তেল আধা কাপ,

৮.গোলমরিচ গুঁড়া আধা চা চামচ,

৯.তেজপাতা ২টি,

১০.গরম মসলা গুঁড়া ১ চা চামচ।

প্রস্তুত প্রণালী:  তেলে পেঁয়াজ বাদামী করে ভেজে হলুদ গুঁড়া, তেজপাতা, মরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো দিয়ে কষাতে হবে। তারপর পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢেকে দিন। গরম মসলা গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, জয়ফল ও জয়ত্রী গুঁড়া দিয়ে ঢেকে দিতে হবে। মাংস সিদ্ধ হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন ভাতের সঙ্গে।

৬. মাংসের কালা ভুনা : 

গরুর মাংসের কালা ভুনা রান্নার কথা না বললেই নয়, এটা যদিও চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার কিন্তু দারা দেশের মানুষই সমান ভাবে এই খাবারটি পছন্দ করে। ঢাকার বিভিন্ন হোটেলে এই কালা ভুনা পাওয়া যায়। বিভিন্ন অনুষ্ঠান এমনকি ঘরোয়া আয়জনেও গরুর কালাভুনা রান্না করা হয়। কোরবানির সময় কালা ভুনা ছারা খাবার টেবিল কল্পনাই করা যায় না।

প্রয়োজনীয় উপকরণ :

১. ২ কেজি হাড় ছাড়া গরুর মাংস

২. ১/২ চামচ বা মরিচ গুড়া

৩. ১ চামচ হলুদ গুড়া

৪. ১/২ চামচ জিরা গুড়া

৫. ১/২ চামচ ধনিয়া গুড়া

৬ .১ চাচম পেঁয়াজ বাটা

৭. ২ চামচ রসুন বাটা

৮.১/২  চামচ আদা বাটা

৯. সামান্য গরম মশলা (দারুচিনি, এলাচি)

১০. ১/২ কাপ পেঁয়াজ কুঁচি

১১. কয়েকটা কাঁচা মরিচ

১২.পরিমান মত লবন

১৪ .সরিষার তেল

প্রস্তুত প্রণালী:  গরুর মাংস ধুয়ে নিয়ে একটি চালুনি পাত্রে রেখে পানি ঝরিয়ে নিন।  তারপর লবন, তেল ও বাকি সব মশলা দিয়ে ভাল করে মাখিয়ে নিতে হবে (পেঁয়াজ কুঁচি এবং কাঁচা মরিচ বাদে)। মাখানো মাংসটি এবার চুলায়  হালকা আঁচ রেখে জ্বাল দিতে হবে। এবার দুই কাপ পানি দিয়ে আবারো ঢাকনা দিয়ে দিন। মাংস সেদ্ধ  হতে সময় লাগবে। যদি মাংস সেদ্ধ না হয় তবে আবারো গরম পানি এবং জাল বাড়িয়ে নিন । ঝোল শুকিয়ে , মাংস নরম হয়ে গেলে রান্নার পাত্রটি সরিয়ে রাখুন। এবার অন্য একটি কড়াই নিয়ে, তাতে তেল গরম করে পেঁয়াজ কুঁচি এবং কাঁচা মরিচ ভাঁজতে থাকুন। সোনালী রং হয়ে আসলো  সেই  কড়াইতে গরুর মাংস দিয়ে , হালকা আঁচে ভাজতে হবে। মাংস কাল হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন, খেয়াল রাখতে হবে  যাতে মাংস পুড়ে না যায়। সবশেষে রান্নাটি নামানোর আগে লবণটি চেখে নিন। কালা ভুনার স্বাদ আরো বাড়াতে খাঁটি সরিষার তেল ব্যাবহার করুণ।

৭. ঝুরা  মাংস:

কোরবানির সময় খুব পরিচিত একটি মাংসের আইটেম ঝুরা মাংস যা বছরের অন্য সময় তেমন একটা খাওয়া হয় না। ঝুরা মাংস অনেকদিন পর্যন্ত রাখা যায়। ছোট বড় সবাই এই মাংস পছন্দ করে। গতানুগতিক মাংস খেতে যখন আর ভালো লাগে না তখন ঝুরা মাংস খাবারে বাড়তি স্বাদ যোগ করে ।

প্রয়োজনীয় উপকরণ :

১.গরুর মাস ১ কেজি,

২.পেঁয়াজ কুচি দেড় কাপ,

৩.১ চা-চামচ আদা বাটা ,

৪.১ চা-চামচ রসুন বাটা ,

৫. লবণ স্বাদমতো,

৬ ১ চা-চামচ গোলমরিচ বাটা,

৭. ১ চা-চামচ জিরা বাটা,

৮. ধনে বাটা ১ চা-চামচ,

৯. বাদাম বাটা  ১/২ চা-চামচ,

১০.হলুদ গুঁড়া ১/২ চা-চামচ,

১১.মরিচ গুঁড়া ১/২ চা-চামচ,

১২.মরিচ গুঁড়া ১ চা-চামচ,

১৩.সরষে বাটা ১/২  চা-চামচ,

১৪.এলাচি-দারুচিনি-লবঙ্গ কয়েকটা,

১৫. তেজপাতা ৩-৪টা,

১৬.তেল ১ কাপ,

১৭.গরম মসলা গুঁড়া ১/২ চা-চামচ।

প্রস্তুত প্রণালী:  পেঁয়াজ কুচি আধা কাপ তেলে বাদামি করে ভেজে  নিয়ে সব মসলা কষিয়ে নিয়ে  মাংস দিয়ে দিতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে মাংস সেদ্ধ করে নিতে হবে। অনেকক্ষণ জ্বাল দিয়ে  মাংসের পানি শুকিয়ে গেলে নামিয়ে নিতে হবে। এবার মাংস নেড়েচেড়ে ঝুরা করে নিতে হবে। অল্প তেলে ১ কাপ পেঁয়াজ বাদামি করে ভেজে ঝুরা মাংস দিয়ে নাড়তে হবে। ভাজা ভাজা হয়ে গেলে গরম মসলা ও গোলমরিচের গুঁড়া দিয়ে মাংস নামিয়ে নিতে হবে । এভাবেই ঝুরা মাংস রান্না হয়ে গেল। এর পর খাওয়ার আগে গরম করে পরিবেশন করতে হবে।

এ জাতীয় আরও খবর

হামের টিকা না দিয়ে বিগত দুই সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

উদ্বোধনী অনুষ্ঠানে কলম নিয়ে প্রবেশ নয়

পতিত সরকারের জ্বালানি নীতি ছিলো বিতর্কিত : দেবপ্রিয় ভট্টাচার্য

খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী

পুরুষদের চাপ কমাতে তেলের লাইনে নারীরা

যেসব পাম্পে ফুয়েল পাসে মিলছে তেল

বিএনপি সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করলেন রাশেদ প্রধান

সাংবাদিকদের অবসর ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার

হরমুজ প্রণালি ফের বন্ধ করল ইরান

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে গুলি, নিরাপদ ক্রুরা

নদীতে ডুবে নিহত দুই বান্ধবীর দাফন সম্পন্ন

হরমুজ প্রণালীতে আটকে বাংলাদেশের জাহাজ, কূটনৈতিক তৎপরতা জোরদার