বাঞ্ছারামপুরে আবারো মাদকের থাবা !

news-image

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফের মাদকের ভয়াল থাবায় জর্জরিত এলাকার শত-শত পরিবার বলে বিভিন্ন মাদকাস্কত্বের অভিভাবকসহ সচেতন মহল অভিযোগ করেছে।অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি (গত শনিবার) খুব গোপনে বাঞ্ছারামপুর মডেল থানাকে অবহিত না করেই পুলিশ বাহিনীর সেরা চৌকস টীম পুলিশ বুরো অব ইনভিষ্টিগেশন অব বাংলাদেশ (পিআইবি)বাঞ্ছারামপুর উপজেলার বেশ কয়েকটি স্থানে হানা দিলেও ইয়াবা ব্যবসায়ীদের কাউকে আটক বা গ্রেফতার করতে ব্যর্থ হয়।নাম প্রকাশে অনিচ্ছুক পিআইবি’র জনৈক কর্মকর্তা জানান,-‘আমরা নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতেই বাঞ্ছারামপুরে আসি।কিন্তু-মাদক ব্যবসায়ীরা বিষয়টি আচ্ করে পালিয়ে যায়।বিশেষ করে উপজেলার রুপুসদী,ফরদাবাদে আমরা বেশ কয়েকটি স্থানে হানা দিয়েও ধরতে পারিনি’।
এদিকে ইয়াবার ব্যাপক বিস্তারে শংকিত হয়ে পড়েছেন অভিভাবকগন।তারা মনে করছেন-সামনে জাতীয় সংসদ নির্বাচন।মারামারি-হানাহানির প্রধান অন্তরায় হতে পারে মাদক।বিশেষ করে ইয়াবা।এলাকার যুব সমাজ প্রায় ধ্বংশের পথে কেবল ইয়াবার কারনে।অবিলম্বে খুচরা ইয়াবা ব্যবসায়ীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন তারা।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার পুৃলিশ সুপার মো.মিজানুর রহমান ও বাঞ্ছারামপুর মডেল থানার ওসি অংশ কুমার দেবের ।ঐকান্তিক চেষ্টায় বিগত ৬ মাস বাঞ্ছারামপুরের সর্বত্র মাদক ব্যবসায়ীরা পলাতক ছিলো।পরিবারগুলো ছিলো নিশ্চিন্ত।কিন্তু সম্প্রতি ফের বেশ খোলামেলাভাবে বিভিন্ন স্পটে ইয়াবার ব্যবসা চলছে বলে জানা যায়।

 

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ