,

নিয়োগে ঘুষের প্রতিবাদে প্রতিষ্ঠানে হামলা

ashugang-e1405616313665-300x168শ্রমিক নিয়োগে ঘুষ-দুনীতি, শ্রমিকের সঙ্গে দুর্ব্যবহার ও অসামাজিক কাজের প্রতিবাদে কয়েকটি প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে পূর্ববাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মের্সাস মাইজভাণ্ডার কনস্ট্রাকশনসহ চারটি ব্যবসা প্রতিষ্ঠানের অফিস ভাঙচুর ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করা হয়েছে। এদিকে এ ঘটনার পর থেকে এলাকায় বিরাজ করছে উত্তেজনা। তবে পুলিশের দাবি, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার পর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মের্সাস মাইজভান্ডার কনস্ট্রাকশনের মালিক বাবুল মিয়া অভিযোগ করেন, গ্রামে ও বাজারে তারা সামাজিক ও ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠিত হওয়ায় ক্ষতিগ্রস্ত করার জন্য খুর্শিদ আলমের নেতৃত্বে একদল সন্ত্রাসী মের্সাস মাইজভান্ডার কনস্ট্রাকশনসহ এলিগেন্স এন্টারপ্রাইজ, আবির এন্টারপ্রাইজ ও নজরুল এন্টারপ্রাইজে হামলা চালিয়ে দরজা জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। এসময় সন্ত্রাসীরা ব্যবসা প্রতিষ্ঠানে ল্যাপটপ ও নগদ প্রায় ৮ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

তবে এ অভিযোগ অস্বীকার করে একই গ্রামের বাসিন্দা খুর্শিদ আলম জানান, বাবুল গংরা এলাকার প্রভাবশালী। দীর্ঘদিন ধরে বাবুল চক্র প্রভাব খাটিয়ে পাওয়ার স্টেশনে শ্রমিক সরবরাহ করছে। শ্রমিক সরবরাহে তারা জনপ্রতি ৫/৬ হাজার টাকা করে ঘুষ নিচ্ছেন, শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করে আসছেন। শুধু তাই নয় তারা এলাকায় ওয়ান-টেনসহ জুয়ার ব্যবসা করছেন। এসবের প্রতিকার চেয়েও কোনো ফল পাওয়া যায়নি। দীর্ঘদিনের জমানো ক্ষোভ থেকে স্থানীয় লোকজন তাদের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করেছে। লুটপাট করা হয়নি।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আবু জাফর জানান, ঠিকাদারী ব্যবসার বিরোধের জের ভাঙচুর করা হয়েছে। এখনো কোনো পক্ষ মামলা করেনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলামেইল২৪ডটকম

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ