,

জাপানি বিনিয়োগকারীরা আশুগঞ্জে

Ashugonj-economic-area-picff650১৮ সদস্য বিশিষ্ট জাপানি বিনিয়োগকারী একটি বিশেষ প্রতিনিধিদল প্রস্তাবিত আশুগঞ্জ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছে।মঙ্গলবার দুপুরে জাপান সরকারের আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা (জাইকা) ও বাংলাদেশ উন্নয়ন অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সমন্বিত প্রতিনিধি দলটি আশুগঞ্জে যান।প্রতিনিধিদল ঢাকায় ফিরে এ ব্যাপারে মতামত পেশ করবে বলে জানিয়েছে বাংলাদেশ উন্নয়ন অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বর্তমান সরকার দেশের বেশ কয়েকটি স্থানের মত ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আশুগঞ্জ উপজেলার সদর ও তালশহর ইউনিয়নের ৩শ’ ২৮ একর এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করে।

প্রস্তাবিত এ অঞ্চলটি সরেজমিনে পরিদর্শনের উদ্দেশ্যে ১৮ সদস্যের জাপানি বিনিয়োগকারী প্রতিনিধিদল সকাল সাড়ে ১০টায় আশুগঞ্জ পৌঁছলে স্থানীয় প্রশাসন অভ্যর্থনা জানিয়ে প্রকল্প এলাকায় নিয়ে যান। পরে প্রতিনিধিদল প্রকল্পের বিভিন্ন দিক সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় স্থানীয় প্রশাসন প্রতিনিধিদলকে প্রকল্প এলাকার ম্যাপ ও সরেজমিনে প্রকল্প এলাকা সর্ম্পকে অবগত করেন।

১৮ সদস্য বিশিষ্ট জাপানি বিনিয়োগকারী প্রতিনিধিদলের সঙ্গে সার্বিক সমন্বয়ে ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষের ব্যবস্থাপক (উপ-সচিব) মো. মিজানুর রহমান, আশুগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আক্তার উন নেছা শিউলি, জাইকার বেসরকারি উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ইয়াসুহিকো ইয়গি ও সহকারি প্রোগাম অফিসার কানিজ ফাতেমা।

বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষের ব্যবস্থাপক (উপ-সচিব) মো. মিজানুর রহমান বাংলামেইলকে জানান, প্রস্তাবিত অনেক অঞ্চলের মতো এ অর্থনৈতিক অঞ্চলটি সরেজমিনে পরিদর্শনে জাপানি বিনিয়োগকারী প্রতিনিধিদল এসেছে। ঢাকায় ফিরে প্রতিনিধিদল এ ব্যাপারে মতামত জানাবে বলে আশা করেন এ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ