,

আশুগঞ্জে স্থাপন হচ্ছে অর্থনৈতিক অঞ্চল

asugonj fertilizerদেশের ৫টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে আশুগঞ্জে একটি শিল্পাঞ্চল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকার সোহাগপুর, তালশহর ও বাসুতারা মৌজার প্রায় ৩শ ২৮একর জমি অধিগ্রহনের উদ্যোগ নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থনৈতিক অঞ্চল কতৃপর্ক্ষ এ প্রকল্প বাস্তবায়ন করবে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃপর্ক্ষ অধিদপ্তরের উপ-সচিব মোঃ মনিরুজ্জামান ও জায়কার প্রাইভেট সেক্টরের এডভাইজার ইয়াসুহিকো ইউগির নেতৃত্বে জাপানের ১৮ সদস্যের ব্যবসায়ীক একটি দল প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের জায়গা পরিদর্শন করেছেন। এসময় আরো উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা কমিশনার ভূমি আক্তাউন নেছা শিউলী। 

প্রস্তাবিত এলাকা পরিদর্শন শেষে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃপর্ক্ষ অধিদপ্তরের উপ-সচিব মোঃ মনিরুজ্জামান জানান, এ শিল্পাঞ্চলে থাকবে বিদেশী বিভিন্ন শিল্প কারখানা। এ মধ্যে বিদেশী গার্মেন্টস শিল্প, স্পিনিং মিল, ফার্মাসিটিক্যাল, টেক্সটাইল মিলসহ বিভিন্ন শিল্প কারখানা স্থাপনের সম্ভাবনা রয়েছে। এ শিল্পাঞ্চল বাস্তবায়ন হলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। কিছুটা হলেও কমবে দেশের বেকার সমস্যা। গ্যাস,বিদ্যুৎ ও যোগ যোগ ব্যবস্থার সুবিধা থাকায় আশুগঞ্জে এ শিল্পাঞ্চল গড়ে তুলতে উদ্যোগে নিয়েছে সরকার। 
উল্লেখ্য, ২০১০ সালের ১২মে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে এক জনসভায় আশুগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রতিশ্রুতি দেন। এর প্ররিপেক্ষিতে দেশের ৫টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে আশুগঞ্জে একটি শিল্পাঞ্চল করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন