,

শ্বশুর বাড়িতে ডাকাতির সময় শ্বশুরকে খুন

khonআরাফাত আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে মেয়ের জামাইয়ের নেতৃত্বে শ্বশুর বাড়িতে ডাকাতির সময় ডাকাতদের হামলায় শ্বশুর নিহত ও স্ত্রী আহত হয়েছে। শুক্রবার রাত ১ টার দিকে উপজেলার পাহাড়িয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।জানা যায়,পাহাড়িয়াকান্দি গ্রামের মাজেদ মিয়ার বড় মেয়ে নারগিসকে বিয়ে করেন একই গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে চুন্নু মিয়া। শ্বশুর বাড়ির সাথে জামাই চুন্নু মিয়ার টাকা-পয়সা নিয়ে বিরোধ চলছিলো।মাজেদ মিয়ার পরিবারের লোকজন জানায়,শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে চুন্নু মিয়া ৬/৭জন সহযোগী সহ ডাকাতির উদ্যেশ্যে মাজেদ মিয়ার বাড়িতে হানা দেয়।তারা ঘরে ঢুকে চুন্নু মিয়ার স্ত্রী নারগিসকে ব্যাপক মারধোর করতে থাকে।এসময় মাজেদ মিয়া মেয়েকে বাঁচাতে আসলে ডাকাতরা মাজেদ মিয়ার উপরও হামলা চালায়।তাদের হামলায় মাজেদ মিয়া ঘটনাস্থলেই মারা যায়।ডাকাতরা এসময় বাড়ির প্রায় দুই লক্ষ টাকা,স্বর্ণালংকার সহ কয়েক লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে যায়।খবর পেয়ে বাঞ্চারামপুর থানা পুলিশ শনিবার সকালে ঘটসাস্থল পরিদর্শন করেন এবং জামাই চুন্ন মিয়াকে পাহাড়িয়াকান্দি থেকেই গ্রেফতার করে।

এলাকাবাসী জানায় চুন্নু মিয়া বখাটে প্রকৃতির।বিভিন্ন রকম অপরাধের সাথে তার যুক্ততা রায়েছে।এ ঘটনায় গুরুতর আহত নারগিসকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।            
    

 


০৭.০৫.২০১৪                            

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ