,

নবীনগরে ইউপি সচিবের কাছে চাঁদা আনতে গিয়ে আটক ১

Arest_585037960-150x150ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সচিবের কাছে চাঁদা আনতে গিয়ে চাঁদার ৫ হাজার টাকাসহ পুলিশের হাতে আটক হয়েছে কুখ্যাত চাঁদাবাজ-সন্ত্রাসী  আলমগীর। জানা গেছে, কৃষ্ণনগর গ্রামের ওয়াহেদ মিয়ার ছেলে আলমগীর(৩৫) গত ক’দিন ধরে ইউনিয়ন পরিষদের সচিব আলী হোসেনের কাছে এক লাখ টাকা চাদা দাবি করে আসছিল। পরে ৫ হাজার টাকা দিতে বলে। গতকাল চাঁদার ৫ হাজার টাকা নিতে এলে সচিব আলী হোসেন তাকে ৫ হাজার টাকা হাতে দিয়ে একটি রুমে তালা দিয়ে আটকে ফেলে। পরে নবীনগর থানায় খবর দিলে সাব-ইন্সপেক্টর মোশাররফ হোসেন সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আলমগীরের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজির ব্যাপক অভিযোগ রয়েছে। তার ভয়ে সন্ধ্যার পর বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। বিশেষ করে সংখ্যালঘু সমপ্রদায়ের নারীরা ঘরে থেকে বের হতে সাহস পায় না তার ভয়ে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা জানান, আলমগীরের বিরুদ্ধে গ্রামের মানুষের বিভিন্ন অভিযোগ রয়েছে। চাদা নেয়ার ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

http://mzamin.com/

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ