শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পৌর-বিএনপির আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

BNP Logo-2বার্তা কক্ষঃনবীনগরে শুক্রবার সন্ধ্যায় ‘জাগো-তৃনমূল বাচাঁও-বিএনপি’ এই শ্লোগানে পৌর বিএনপির ব্যানারে এক আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। নবগঠিত পৌর কমিটিকে অভিনন্দন জানিয়ে, তৃণমূল পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমবায় সুপার মার্কেটের সামনে পথসভা করে। নবগঠিত তৃণমূল পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম দেনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক তকদির হোসেন মো: জসীম। বক্তব্য রাখেন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: মলাই মিয়া, আবদুল মান্নান চৌধুরী, হাজী মো: শাহ আলম, ওবায়দুল হক লিটন, মো: মোবারক হোসেন, মো: আবুল বাশার, গোলাম হোসেন, বদিউল আলম খসরু, আসাদুজ্জামান, শরিফুজ্জামান, ফারুক আহম্মেদ, হবিবুর রহমান হেলাল, ফারুক মাষ্টার, প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নবীনগর উপজেলায় বিএনপি হাইব্রিড নেতাদের বগলতলায় চলে গেছে। যারা রাজনীতি করে না, মাঠে আন্দোলন করে না, তারা নাকি বিএনপি নেতা, এসব হাইব্রিড নেতাদের বগলতলা থেকে বের করে এনে দলকে বাচাঁতে হবে।

এ জাতীয় আরও খবর

আসিফসহ ৪২ জনের নামে পুলিশ হত্যা মামলার আবেদন, আমলে নেয়নি আদালত

মার্চের ১১ দিনে রেমিট্যান্স এল ১৯২ কোটি ডলার

শহিদদের রক্তের প্রতিশোধ নেব: মোজতবা খামেনি

৫টি আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

বিসিবি সভাপতি হতে চান তামিম

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান

স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় কোনো বিরোধ থাকতে পারে না

স্পিকারের কাছে ইনসাফ চাইলেন বিরোধীদলীয় নেতা

খালেদা জিয়া, খামেনিসহ ৩১ জনের স্মরণে সংসদে শোক প্রস্তাব

যাদের নিয়ে সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রতি তুরস্কের সমর্থন