গোকর্ণ ঘাটের বড় ড্রেন পরিষ্কারে অনীহা দূষিত হচ্ছে তিতাস নদীর জল
নিজস্ব প্রতিনিধি :
বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস- তিতাস একটি নদীর নাম – অমর স্রষ্টা অদ্বৈত মল্ল বর্মণের জন্ম ভিটা গোকর্ণ ঘাট গ্রামটি আজ অপরিচ্ছন্ন এক নর্দমায় পরিনত । যে তিতাস নদীকে নিয়ে অদ্বৈত মল্ল বর্মণ রচনা করেছিলেন তার কালজয়ী সাহিত্য কর্ম – তিতাস একটি নদীর নাম, সেই তিতাস নদী আজ মানুষের নির্মমতার বলি হয়ে তার রুপ লাবণ্য হারিয়ে আজ ধ্বংসের কিনারায় এসে দাড়িয়েছে । ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার ঐতিহ্যবাহী গোকর্ণ ঘাট গ্রামে বছরের পর বছর ধরে গ্রামের দঃ পাড়ার প্রধান ড্রেনটি থাকছে অপরিচ্ছন্ন । সরে জমিনে গিয়ে মহল্লা বাসীর সাথে আলাপ করে জানা যায় , যে গত ৩-৪ বছর ধরে এই ড্রেনটি পরিস্কার করা হয়নি । চলতি মাসে পাশের ছোট একটি ড্রেন পরিষ্কার করা কালে কথা হয় এক পরিচ্ছন্নতা কর্মীর সাথে । তাকে প্রধান ড্রেনটি পরিষ্কার না করার কারণ জানতে চাইলে তিনি জানান । ভাই আমরারে কইয়্যা কোণ লাভ নাই আফনেরা কাউন্সিলাররা….রে গিয়া কন হেরা কইলে আমরা সাফ কইরা দিমু ।
স্থানীয়দের সাথে আলাপ কালে তারা জানান এই ড্রেনের ব্যপারে স্থানীয় জনপ্রতিনিধিদের অনেকবার জানিয়ে ও কোন প্রতিকার পায়নি । গ্রাম ঘুরে দেখা যায় গোকর্ণ ঘাট বাজার মহল্লা থেকে শুরু করে দঃ- পশ্চিম – মধ্যপাড়ার সকল বর্জ্য ছোট ছোট ড্রেন বয়ে এসে জমা হয় আফিল মেম্বার সড়কের ড্রেনটিতে আর এটিই গ্রামের সবচে বড় ড্রেন এটি মোঃ লাহু মিয়া সর্দারের বাড়ির পাশ দিয়ে নেমেছে তিতাস নদীতে দীর্ঘ ধরে পরিষ্কার না করার ফলে বছরের পর বছর ধরে এই সব ময়লা আবর্জনা সবই পড়ছে নদীতে ফলে দূষিত হচ্ছে তিতাস নদীর জল । প্রতিদিন এই ঘাটে গ্রামের হাজার ও নারি পুরুষ শিশু বৃদ্ধ গোসল করে এই ঘাটে কিনতু ইদানিং নোংড়া পরিবেশের কারনে অনেকেই এই ঘাটে গোসল করা ছেড়ে দিয়েছে । নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যাক্তি বলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার গুরুত্ব পূর্ণ একটি গ্রামের বড় ড্রেনটি বছরের পর বছর ধরে অপরিচ্ছন্ন থাকে আমরা কোন সমাজে বাস করছি ? এই প্রশ্ন রেখে তিনি আরো বলেন বছর বছর পৌর কর ও ট্রেড লাইসেন্স ফি বাড়ানো হচ্ছে হাজারো গুন জনগনের এই টাকা যাচ্ছে কোথায় ? সচেতন মহল মনে করেন এই ভাবে পরিবেশ দূষন কোন ভাবেই মেনে নেওয়া যায় না ! তিতাস নদীকে বাঁচাতে হলে পৌর কর্তৃপক্ষকে এখনোই যথাযত ব্যবস্থা নিতে হবে পাশাপাশি দায়িত্বে যারা অবহেলা করছে তাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিলেই পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত হবে, এটাই সকলের আশা।











