রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা

news-image
অনলাইন ডেস্ক : জাতীয় সংসদে নিজের পরিচয় ও রাজনৈতিক অবস্থান নিয়ে করা মন্তব্যের জোরালো প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যের পর তিনি দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, একজন প্রবীণ সংসদ সদস্য হিসেবে ফজলুর রহমান তার ব্যক্তিগত অবদান তুলে ধরতে পারেন, তবে অন্য কারও অবদান বা পরিচয় নিয়ে প্রশ্ন তোলার অধিকার তার নেই। তার দাবি, ওই বক্তব্য ব্যক্তিগতভাবে তাকে আঘাত করেছে।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, তাকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসেবে পরিচয় দেওয়ার বিষয়টি প্রশ্নবিদ্ধ করা হয়েছে, যা গুরুতর। একইসঙ্গে তার রাজনৈতিক মতাদর্শ বা দল নির্বাচনের স্বাধীনতাও প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি এটিকে নাগরিক অধিকারের পরিপন্থী বলে উল্লেখ করেন।

তিনি স্পিকারের কাছে অনুরোধ জানান, ফজলুর রহমানের বক্তব্যের যেসব অংশ সংসদীয় শালীনতার পরিপন্থী, সেগুলো কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হোক।

সমালোচনায় তিনি বলেন, অভিজ্ঞ রাজনীতিবিদের কাছ থেকে এ ধরনের মন্তব্য প্রত্যাশিত নয় এবং ব্যক্তিগত আক্রমণ বা উত্তেজনাপূর্ণ বক্তব্যের মাধ্যমে ইতিবাচক কিছু অর্জন সম্ভব নয়।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, যুক্তিনির্ভর ও শান্ত আলোচনার মাধ্যমেই সংসদের মর্যাদা ও জনগণের আস্থা বজায় রাখা সম্ভব।

এ বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, উভয় পক্ষের বক্তব্যে যদি কোনো অসংসদীয় অংশ থাকে, তা বিধি অনুযায়ী কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ