,

স্পেশাল কোনও বয়ফ্রেন্ড নেই : মানালি

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমা জগত ও টিভি চ্যানেলের জনপ্রিয় মুখ মানালি দে। জনপ্রিয় সংগীত শিল্পী সপ্তকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছ বেশ আগেই; বিচ্ছেদ ভুলে গেলেও এখনও কোনও বিশেষ বয়ফ্রেন্ড নেই বলে জানিয়েছে এ তারকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ার থেকে শুরু করে পরিবারের বিভিন্ন প্রসঙ্গও উঠে আসে। তখন সপ্তকের বিষয়ে বলতে গিয়ে জানান, ব্যস্ততা না থাকলেও এখন আর সপ্তককে মিস করব না। আসলে মা মারা যাওয়ার পর মনে হয়েছিল এর থেকে বেশি দুঃখ আর আমি পাব না। সপ্তককে চিনতাম ছয়বছর। আর মা তো…। মাকে ছাড়া যদি থাকতে পারি, তা হলে ছয়বছরের সম্পর্ক আর মিস করার জায়গায় থাকে না।

বিয়ের প্রসঙ্গে মানালি বলেন, বিয়েটা ওই সময়ের জন্য ঠিক ছিল। ভালবেসে বিয়ে করেছিলাম। বিচ্ছেদের পর প্রচুর বার দেখা হয়েছ অনেক জায়গায়। আগে হলেও এখন আর অস্বস্তি হয় না। আসলে সম্পর্ক ভেঙে গিয়েছে, কিন্তু বন্ধুত্ব আছে এটাতে খুব একটা বিশ্বাসী নই।

তিনি বলেন, বিয়ে ভেঙে যাওয়ার পর বন্ধুরা অনেকে সান্ত্বনা দিতে এসেছে। কিন্তু আমি স্মার্টলি কাটিয়ে দিয়েছি। আমি এটা পারি। আমি যদি দেখাতাম আমি অ্যাভেলেবল, আমার দুঃখ শেয়ার করার জন্য পাশে একটা কাঁধ চাই। নিশ্চয়ই পেতাম। কিন্তু আমি এন্টারটেইন করিনি। এখন আমি সিঙ্গল। স্পেশাল কোনও বয়ফ্রেন্ড নেই।

বিয়ে করবেন কিনা তা নিয়ে মানালি বলেন, বিয়ে তো ডেফিনেটলি করব। তবে সবটাই সিচুয়েশনের ওপর ডিপেন্ড করছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে