,

আখাউড়ার হারুন : বাবায় শুরু শিকলে গিয়ে শেষ

news-image

তৌহিদুর রহমান নিটল , ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়া উপজেলার মোগড়া ইউপির  নয়াদিল গ্রামের  হারুন মিয়া (২৮) মাদকের ভয়াবহ করাল গ্রাসে  জীবন যুদ্ধে অনেকটাই হেরে গেছেন সে । অতিরিক্ত মাদক সেবনে এখন সে মানসিক ভারসাম্য হীন অবস্হা জীবন যাপন করছেন। দিন আর রাত সবমিলিয়ে চব্বিশ ঘন্টায় তাকে শিকল বন্দি করে রাখতে হচ্ছে বাড়ির আঙ্গিনায় কোন গাছের সাথে। হারুনের  ঘরে রয়েছে দুটি সন্তান।তার বাবার নাম জমসেদ মিয়া। সর্বনাশা ইয়াবা গ্রাস করে নিয়েছে তার সাজানো সুখের সংসার। জমসেদ মিয়া তার ভারসাম্য হীন সন্তানকে চিকিৎসা ও  সংসারের বোঝা টানতে  গিয়ে নিজের সহায় সম্বল  হারিয়ে এখন অনেকটাই  বাকরুদ্ধ হয়ে পড়েছেন। হারুন একসময় তার অন্য ভাই -বোন , পাড়ার আট দশটা যুবকের মত  সুস্থ স্বাভাবিক জীবন-যাপন করতেন। অল্প পড়াশুনা করা হারুন তার  জীবিকার প্রয়োজনে একসময়  কোম্পানির মার্কেটিং  এ সেলসম্যান হিসাবে কর্ম জীবন শুরু করেছিলেন। বিয়ে করে অনেকটাই সংসারের দায়িত্ব বান হয়ে ছিলেন, তার ঘরে এসেছিল  দুটি সন্তান ও।

কিন্তু  একসময় কৌতুহল বশতঃ নেশাগ্রস্ত  বন্ধুদের চক্ররে পড়ে পাল্টাতে থাকে তার জীবনের স্বাভাবিক গতি। শুরু হয় অন্ধকার জগতে পথে পথচলা,  শখের নেশা আস্তে আস্তে তাকে গ্রাস করতে থাকে। নিয়মিত সর্বনাশা ইয়াবা, ফেন্সিডিলের ছোবল তার জীবন থেকে জীবনকে পথ পুরোপুরি হারিয়ে দেয়। একসময় সে মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে।  তার পরিবার এই অবস্হা দেখে বেশ কয়েকবার মোটা অংকের টাকা খরচ করে চিকিৎসা করান কিছুটা সু্স্থ ও করে তুলেন। কিন্তু সে ঠিকই শতচেষ্টার পড়ে ও মাদকের করাল ছোবলে পা দিয়েছে  শেষ হয়েছে পুরোপুরি।  একটা কথা আছে( বাবায় শুরু শিকলে গিয়ে শেষ) তার প্রতিবেশীরা জানিয়েছেন, শুধু হারুন নয় আমাদের এলাকার অনেক ছেলেরাই মাদকে পুরোপুরি আসক্ত।  নয়াদিল গ্রামে  রয়েছে  ইয়াবার বড় স্পট।আর এটি নিয়ন্ত্রণের বড়কর্তা হলো আমির মিয়া। তার  পিতার নাম ফুল মিয়া। সে এলাকার সবচেয়ে বড় মাদক সম্রাট।
এলাকাবাসীর জোরালো দাবি প্রশাসনের কাছে,  অচিরেই  এলাকার সমস্ত মাদকের স্পট বন্ধ করে যুব সমাজকে মাদকের করাল ছোবল থেকে বাচাঁতে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে