,

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দুই দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের কারণে তেহরান আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানায়।

এই পরিস্থিতিতে পাকিস্তানের অনুরোধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ দুই সপ্তাহ বাড়িয়েছেন। এতে চলমান সংঘাত বন্ধে ইরানকে পরিকল্পনা তৈরির জন্য আরও সময় দেওয়া হয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানান, ইরানের পক্ষ থেকে সম্প্রতি কিছু যোগাযোগ হয়েছে এবং আলোচনার ক্ষেত্রে কিছু অগ্রগতি লক্ষ্য করা গেছে। তবে পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সদস্য স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের উদ্যোগ কতটুকু সফল হবে, তা নিয়ে সংশয় রয়ে গেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদে এসে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নিয়েছেন, কিন্তু সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় অংশ নেবেন না। অর্থাৎ, ইরান যদি কোনো বার্তা দিতে চায়, তা পাকিস্তানের মাধ্যমে পৌঁছাতে হবে। বিশ্লেষকরা মনে করছেন, এই পরোক্ষ যোগাযোগের মাধ্যমে বড় ধরনের সাফল্যের সম্ভাবনা কম।

এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুদ্ধ অবসানে চুক্তি করার জন্য তিনি তাড়াহুড়ো করছেন না। তবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং নিজের দেশে জনপ্রিয়তা কমার কারণে অভ্যন্তরীণ চাপ ক্রমশ বাড়ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ