শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

up elecভোট কেন্দ্র দখল ও এজেন্টদের মারধরের অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাহাবুব হাসান বাবু।বৃহস্পতিবার দুপুর ১২টায় নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে উপজেলা পরিষদে সাংবাদিকদের উপস্থিতিতে মাহাবুব হাসান বাবু এ ঘোষণা দেন। এসময় মাহাবুব হাসান বাবু বলেন, সকাল ১১টার পর মোট ৮৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৪২টিতেই ব্যাপক ভোট কারচুপি করা হয়। পুলিশ ও স্ট্রাইকিং ফোর্সের সহযোগিতায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা বিভিন্ন ভোট কেন্দ্র থেকে আমাদের পোলিং এজেন্টদের বের করে দেয়। দরিয়াদৌলত আব্দুল গণি উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ কিছু কিছু কেন্দ্রে সহকারী প্রিজাইর্ডিং অফিসাররা নিজেরাই ব্যালটে সিল মেরেছেন বলে অভিযোগ করেন তিনি।

 পুনরায় নির্বাচন দাবি করে বিএনপির এই চেয়ারম্যান প্রার্থী বলেন, বাঞ্ছারামপুরের মানুষ এ ধরনের নির্বাচন চায়নি। এসব অনিয়ম ও ভোট কারচুপির প্রতিবাদে আমি নির্বাচন বর্জন করেছি।


 

দুপুর ১টার দিকে এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন সিদ্দিক বলেন, আমাদের কাছে এখনও কোনো প্রার্থী নির্বাচন বর্জনের কথা জানাননি।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ