,

বৃহস্পতিবার বাঞ্চারামপুর উপজেলা পরিষদ নির্বাচন

up elআরাফাত আহমেদ : বৃহস্পতিবার (২৬ জুন) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ১৩টি ইউনিয়নের ৮৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট এক লাখ ৯৩ হাজার ৪২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীসহ মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চারজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামীলীগ,বিএনপি এবং প্রভাবশালী নির্দলীয় প্রার্থী নিজেদের জয় নিশ্চিত বলে জানান। যদিও নির্বাচন সুষ্টু হবে কিনা তা নিয়ে শঙ্কা আছে আওয়ামীলীগ ছাড়া অন্য প্রার্থীরা। তবে ভোটাররা অপেক্ষা করছেন যোগ্য প্রার্থীদের ভোট দেয়ার। 
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সিদ্দিক জানান, নির্বাচনের দিন পুলিশের পাশাপাশি চার প¬াটুন সেনাবাহিনী, ছয় প¬াটুন বিজিবি ও তিন প¬াটুন র‌্যাব স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। এছাড়া ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট টহলরত থাকবে। 
 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর