শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা চেয়ারম্যানের বাসা থেকে চুরি হওয়া মালামালসহ গ্রেপ্তার-৫

arrest-320x200বার্তা কক্ষঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী শফিকুল ইসলামের সরকারি বাসভবনে চুরি হওয়ার ঘটনায় মঙ্গলবার রাতে মাঝিকাড়া বাসষ্ট্যান্ড এলাকায় নবীনগর থানার পুলিশ গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে চুরিকৃত মালামাল সহ ৫জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন আন্ত:জেলা চুর দলের সদস্য কিশোরগঞ্জ উপজেলার ভৈরবের খোরশেদ মিয়ার ছেলে শাহ আলম(২১),আনোয়ার হোসেনের ছেলে মামুন(২৭),শামীম(২৫),নবীনগরের মান্নান মিয়ার ছেলে বাবুল মিয়া(৩০),অনিল চন্দ্র দাসের ছেলে মরণ কুমার দাস(৪৩)। ধৃত আসামীদের গতকাল বুধবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নবীনগর থানার ওসি রুপক কুমার সাহা গতকাল বুধবার সকালে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে তিনি লিখিত বক্তব্যে বলেন, এটি কোন পরিকল্পিত ঘটনা বা হামলা নয়। এটি নিছক চুরির ঘটনা। চেয়ারম্যান মহোদয়ের অভিযোগ মোতাবেক কোনভাবেই ইহা তাহার প্রতিপক্ষ নিজ দলীয় বা অন্য দলীয় কর্তৃক সংঘটিত হয়নাই।  
উল্লেখ্য,গত ২০ জুন রাতে উপজেলা চেয়ারম্যানের বাসভবনে আইপিএস পানির পাম্প চুরি করে নিয়ে যায় এবং ভবনে থাকা সোফার কপড় ছিড়ে ফেলে। তবে এটি চুরি নয় চেয়ারম্যানের প্রান নাশের চেষ্টার দাবী করে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ