,

কসবায়  ভুয়া ডিবি পুলিশসহ আটক ২

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণার দায়ে দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়। এরা হলেন, ভুয়া ডিবি পুলিশ কর্মকর্তা মিয়া মো. মিঠু (৩৫) ও মো. শরীফুজ্জামান (৩২)। মিঠু কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের মৃত শাহ্জাহান মিয়ার ছেলে ও শরীফুজ্জামান ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের চৌবেপুর গ্রামের  আবদুল আউয়ালের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ডিবি পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে মিঠু কসবা উপজেলার চৌবেপুর গ্রামের হেলাল মিয়া, হিরণ মিয়া ও হান্নান ভূইয়ার বিরুদ্ধে মামলা আছে বলে তাদের কাছে মামলা থেকে নাম কাটার জন্য তিন লাখ টাকা দাবি করেন। শনিবার বিকেলে মিঠু টাকা নিয়ে হেলালকে উপজেলার চৌমুহনী এলাকায় আসতে বলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে হেলালসহ অন্যরা মিঠুকে আটক করে। পরে মিঠুর কথামতো ঘটনার মূল পরিকল্পনাকারী চৌবেপুর গ্রামের বাসিন্দা আবদুল আউয়ালের ছেলে শরীফুজ্জামানকেও আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন  আটকের বিষয়টি  নিশ্চিত করেন ও জানান, এ ঘটনায় চারজনের বিরুদ্ধে কসবা থানায় ১৭০/৬০৬/৪২০/১১৪ ধারায় প্রতারণা মামলা দেওয়া হয়েছে। আটকৃতের ৫দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

পৃথক মামলার সাজা একসঙ্গে ভোগের সুযোগ নেই

ছয় বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩

পার্থ শেখ: জুটিপ্রথা থাকতেই হবে, এমন নয়

বিএনপি নেতা বাচ্চুকে হাসপাতালে দেখতে গেলেন রাশেদ খাঁন

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

পর্যটনে বাড়ছে এআই, জোর দেওয়া হচ্ছে ডিজিটাল রূপান্তরে

সরকারের নাম ব্যবহার করে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন

ট্রাম্পের প্রত্যাখ্যান, তবুও আলোচনার আহ্বান ইরানের

বিদায়ী বিশ্বকাপে সবকিছু উজাড় করতে চান কোহলি

যুক্তরাষ্ট্রে নরইস্টারে জনজীবন বিপর্যস্ত, জরুরি অবস্থা

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীকে বার্তা

বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস শীর্ষে: মাহ্দী আমিন