,

ভারতে সিইসি অপসারণে বৈঠকে আইএনডিআইএ জোট

news-image

অনলাইন ডেস্ক : ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে পরবর্তী কর্মসূচি নির্ধারণে ৩০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বৈঠকে বসছে আইএনডিআইএ জোটের অন্তত ২১টি দল। বৈঠকে সিইসির বিরুদ্ধে নতুন করে অপসারণের নোটিশ দেওয়ার বিষয়েও আলোচনা হতে পারে।
এর আগে ২৯ সেপ্টেম্বর কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে নির্বাচন কমিশনকে ঘিরে চলমান বিতর্ক এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে দলের পরবর্তী কৌশল নির্ধারণ করা হতে পারে।
নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে বিরোধীদের সমালোচনার মধ্যেই জোটের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী এসআইআর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত ও প্রক্রিয়া নিয়ে ১০ মাসে অন্তত ১৪ বার আপত্তি তুলেছিলেন। তবে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, অভ্যন্তরীণ আলোচনায় মতপার্থক্য থাকা স্বাভাবিক এবং সব সিদ্ধান্ত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী নেওয়া হয়েছে।
৩০ সেপ্টেম্বরের বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লাহ এবং সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবিসহ বিভিন্ন দলের শীর্ষ নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে।
এম এ বেবি ইতোমধ্যে বিরোধী দলগুলোর নেতাদের চিঠি দিয়ে বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার উদ্যোগে পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস ও সিপিআই(এম) নির্বাচন কমিশন ইস্যুতে সমন্বিত অবস্থান নেওয়ার উদ্যোগও নিয়েছে।
তবে আম আদমি পার্টি (আপ) ও ডিএমকে বৈঠকে অংশ নেবে না বলে জানা গেছে। অবশ্য দল দুটি সিইসির বিরুদ্ধে প্রস্তাবিত যৌথ ঘোষণায় স্বাক্ষর করতে পারে। তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে থাকবেন।
বিরোধী দলগুলো এসআইআর স্থগিতের পাশাপাশি সিইসি নিয়োগের প্যানেলে ভারতের প্রধান বিচারপতিকে অন্তর্ভুক্ত করার দাবি তুলতে পারে। একই সঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এ বিষয়ে আবেদন জানানোর প্রস্তাবও আলোচনায় আসতে পারে।
জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে বিরোধীরা নতুন একটি নোটিশ প্রস্তুত করেছে বলেও জানা গেছে। আইনি পর্যালোচনা শেষে সেটি সংসদের উভয় কক্ষে জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এটি হলে সিইসিকে অপসারণের দাবিতে বিরোধীদের তৃতীয় উদ্যোগ হবে।
এর আগে জুনে ২৩টি বিরোধী দল দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠক করে। ওই বৈঠকে এসআইআর ও নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে ভারতের প্রধান বিচারপতির দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার ৩০ সেপ্টেম্বরের বৈঠকে বিরোধীদের পরবর্তী রাজনৈতিক কর্মসূচি এবং সিইসির বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

 

এ জাতীয় আরও খবর

পৃথক মামলার সাজা একসঙ্গে ভোগের সুযোগ নেই

ছয় বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩

পার্থ শেখ: জুটিপ্রথা থাকতেই হবে, এমন নয়

বিএনপি নেতা বাচ্চুকে হাসপাতালে দেখতে গেলেন রাশেদ খাঁন

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

পর্যটনে বাড়ছে এআই, জোর দেওয়া হচ্ছে ডিজিটাল রূপান্তরে

সরকারের নাম ব্যবহার করে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন

ট্রাম্পের প্রত্যাখ্যান, তবুও আলোচনার আহ্বান ইরানের

বিদায়ী বিশ্বকাপে সবকিছু উজাড় করতে চান কোহলি

যুক্তরাষ্ট্রে নরইস্টারে জনজীবন বিপর্যস্ত, জরুরি অবস্থা

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীকে বার্তা

বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস শীর্ষে: মাহ্দী আমিন