,

গুম বন্ধে বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের আহ্বান

news-image

নিউজ ডেস্ক : গুম বন্ধের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের একটি গ্রুপ। তারা বলেছে, বাংলাদেশে গুমের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এ ধারা বন্ধ করতে এখনই সরকারকে পদক্ষেপ নিতে হবে। এমন আহ্বান জানিয়েছে ইউএন ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিজঅ্যাপেয়ারেন্সেস। জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস অব দ্য হাই কমিশনার-এর ওয়েব সাইটে দেয়া এক বিবৃতিতে তারা বলেছে, কয়েক বছরের তুলনায় বাংলাদেশে গুম বৃদ্ধি পেয়েছে। এখন এখানে কমপক্ষে ৪০ জন মানুষ নিখোঁজ আছে। এ সংখ্যা বাড়ছে। বেশ কিছু গুম ও বিচার বহির্ভূত হত্যাকা-ের জন্য র‌্যাবকে দায়ী করেছে নিরপেক্ষ সংবাদ মাধ্যমগুলো। এর মধ্যে সরকারের রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন। বিবৃতিতে বলা হয়, আইন প্রয়োগকারী ও নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলোর বিরুদ্ধে কাউকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এ অবস্থায় ওই বিবৃতিতে আরও বলা হয়, গুম হলো একটি জঘন্য অপরাধ ও মানবাধিকারের মর্যাদার বিরুদ্ধে এক অপরাধ। এর পক্ষে সাফাই গাওয়ার কোনো যুক্তিই থাকতে পারে না। ওই বিবৃতিতে গত বছর তিনজনকে আলাদাভাবে তুলে নেয়ার প্রসঙ্গ তুলে ধরা হয়। বলা হয় তাদেরকে রাজধানী ঢাকা থেকে তুলে নেয়া হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, ওই তিনজনই বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এ সব ব্যক্তির সবারই পিতা বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধী হিসেবে শাস্তি ভোগ করেছে। গুম ওইসব ব্যক্তি ও অন্যান্য গুম হওয়া ব্যক্তিরা কে কোথায়, কি অবস্থায় আছেন তা অবিলম্বে বাংলাদেশ সরকারের কাছে জানতে চেয়েছে জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপ। এক্ষেত্রে ১৯৯২ সালে প্রণীত গুম থেকে সব ব্যক্তিকে রক্ষা করা বিষয়ক জাতিসংঘের ঘোষণা বাস্তবায়নে সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিশেষজ্ঞরা। ওয়ার্কিং গ্রুপের এ আহ্বান অনুমোদন দিয়েছে নির্যাতন ও নিষ্ঠুরতা বিরোধী জাতিসংঘের স্পেশাল র‌্যাপোর্টিউরনিলস মেলজার, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতার অধিকার বিষয়ক জাতিসংঘের স্পেশাল র‌্যাপোর্টিউর মাইনা কিয়াই, খেয়ালখুমি মতো মৃত্যুদ-, বিচারবহির্ভূত মৃত্যুদন্ড বিষয়ক স্পেশাল র‌্যাপোর্টিউর মিসেস অ্যাগনেস ক্যালামার্ড, বিচারক ও আইনজীবীর স্বাধীনতা বিষয়ক স্পেশাল র‌্যাপোর্টিউর দিয়েগো গারর্সিয়া সায়ান। উল্লেখ, বিশ্বের বিভিন্ন প্রান্তের নিরপেক্ষ ৫ জন বিশেষজ্ঞকে নিয়ে গঠিত হয় ইউএন ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিজঅ্যাপেয়ারেন্সেস। এর চেয়ারম্যান হলেন র‌্যাপোর্টিউর মিসেস হোউরিস এসস্লামি (মরক্কো), ভাইস চেয়ার বার্নার্ড দুহাইমি (কানাডা), সদস্য তাই-উং বাইক কোরিয়া), এরিয়েল দুলিটজকি (আর্জেন্টিনা) ও হেরিকাস মিকাভিসিয়াস (লিথুয়ানিয়া)

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে