,

সব নায়িকাকেই ভালোবাসি : জিৎ

news-image

বিনোদন ডেস্ক : তার সঙ্গে সিনেমায় অভিনয় করা সব নায়িকাকেই বন্ধু বলে জানিয়েছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা জিৎ। আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনয় ও ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নানা প্রশ্নের জবাবে নায়কের মুখ থেকেই বেরিয়ে আসে এমন উত্তর। জিৎ বলেন, শুধু শ্রাবন্তী নয়। আমার সব নায়িকাই আমার বন্ধু। প্রিয়াঙ্কা, কোয়েল, শুভশ্রী, নুসরাত জাহান। সকলকেই আমি ভালবাসি। তিনি বলেন, তবে কোয়েল যে আবার কাজ করছে এটা খুব ভালো খবর। শুভশ্রীও এখন বস-টু তে খুব ভাল কাজ করছে।

নিজের স্ত্রী প্রসঙ্গে এই তারকা অভিনেতা বলেন, আমার স্ত্রী নন-ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে এসেও যে এভাবে মানিয়ে নিয়েছেন ভাবা যায় না। পরিবারের সাহায্য ছাড়া এত দূর আসতে পারতাম না। জিৎ বলেন, আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর ট্যালেন্ট। টেকনিশিয়ান থেকে অভিনেতা। কোনও কমতি নেই। এদের অনেক পটেনশিয়াল আছে। কিন্তু সেই অনুপাতে ইন্ডাস্ট্রি গ্রো করেনি।

তিনি বলেন, আমি চেষ্টা করেছিলাম ইন্ডাস্ট্রির সকলের সঙ্গে বসে কথা বলতে। কিন্তু দেখলাম, কেউই এক সঙ্গে কাজ করার মানসিকতায় নেই। সবাই এখানে নিজের কথা ভাবে। জনপ্রিয় এই অভিনেতা বলেন, তবে আমি বিশ্বাস করি এমন একটা দিন নিশ্চই আসবে যখন ইন্ডাস্ট্রির বড় মাথাগুলো ব্যক্তিগত স্বার্থের বাইরে এসে সিনেমার জন্য কিছু করবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে