,

আত্মঘাতী হামলায় শিশু-প্রতিবন্ধীদের ব্যবহার করছে আইএস

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :মসুলে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) বিস্ফোরকবোঝাই ট্রাক দিয়ে ইরাকি বাহিনীর ওপর আত্মঘাতী হামলা চালানোর কাজে শিশু ও প্রতিবন্ধীদের ব্যবহার করছে। মার্কিন নেতৃত্বাধীন জোটের এক সেনা কর্মকর্তা এ খবর জানান।

বার্তা সংস্থা এএফপি’কে মার্কিন নৌবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ম্যাট ইজলার বলেন, আইএস জঙ্গিদের সদস্য কমে যাওয়ায় আত্মঘাতী হামলার জন্য এই নির্মম পন্থা অবলম্বন করছে তারা। বিশেষত গাড়িবোমা বিস্ফোরণের ক্ষেত্রে এসব উপায় ব্যবহার করছে আইএস।

উল্লেখ্য, মসুল পুনরুদ্ধারে মার্কিন সেনাবাহিনীর নেতৃত্বে আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে ইরাকি বাহিনী। সম্প্রতি বিস্ফোরক ভর্তি ট্রাক বা ‘ভিবিডস’র ব্যবহার শুরু করেছে আইএস। ওই ট্রাকগুলোতে বিস্ফোরক বয়ে নিয়ে গিয়ে কোথাও ধাক্কা মেরে বা কোথাও রেখে দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের আগে ট্রাক থেকে লাফিয়ে পালায় চালক।

কিন্তু বর্তমানে সদস্য কমে যাওয়ায় এ ট্রাক চালানোর জন্য জোর করে চালকের আসনে বসিয়ে দেয়া হচ্ছে শিশু কিংবা প্রতিবন্ধীদের। তারা অন্যদের মতো ট্রাক থেকে আর বেরোতে পারে না। ফলে বিস্ফোরণেই মারা যায় তারা।

এদিকে মার্কিন বাহিনীর দাবি, ইরাকি বাহিনীর হামলার মুখে পিছু হটছে আইএস। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর, আইএস ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে এবার হাতিয়ার করছে গ্রেনেডসহ ড্রোন; যা দিয়ে তারা আকাশপথে হামলা চালাচ্ছে। যদিও তাদের সেই ছকও বানচাল করছে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে