বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাতৃভাষা দিবসে যুক্তরাষ্ট্রে ছুটি চেয়ে ফের বিল

news-image

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যুক্তরাষ্ট্রজুড়ে সরকারি ছুটি চেয়ে চার বছর আগে তোলা একটি বিল ফের কংগ্রেসে উত্থাপন করেছেন নিউ ইয়র্ক থেকে নির্বাচিত প্রতিনিধি গ্রেস মেং।

মঙ্গলবার কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের কো-চেয়ার জোসেফ ক্রাউলিকে সঙ্গে নিয়ে বিলটি নতুন করে তোলেন এই কংগ্রেস সদস‌্য।

‘এইচআর ৪১’ শীর্ষক ওই বিলে যুক্তরাষ্ট্রজুড়ে ‘যথাযথ মর্যাদায়’ বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি উদযাপনের আহ্বান জানানো হয়েছে।

২০১৩ সালে কংগ্রেসে প্রথমবার নির্বাচিত হওয়ার পর এটিই ছিল মেংয়ের তোলা প্রথম বিল।

বিলে বলা হয়, “মায়ের ভাষার স্বীকৃতির জন্য (১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি) রক্তদানের অবিস্মরণীয় ঘটনার পথ পরিক্রমায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ একটি স্বাধীন ভ‚খণ্ড লাভ করে।

“দীর্ঘদিন পর ১৯৯৯ সালে ইউনেস্কো দিনটিকে স্বীকৃতি দেয়। ওই ধারাবাহিকতায় ২০০৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দিনটিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষণা করে। এরপর থেকে বিভিন্ন দেশে দিনটি উদযাপন করা হচ্ছে।

“যুক্তরাষ্ট্রেও ১৪৫টি ভাষাকেও বিলুপ্তির হুমকির মুখে বলে চিহ্নিত করা আছে। এ অবস্থায় ভাষা সুরক্ষায় সমগ্র জনগোষ্ঠীকে আরও সচেতন করতে পুরো আমেরিকায় দিনটি পালন করা প্রয়োজন।”

গ্রেস মেং (ফাইল ছবি)

গ্রেস মেং (ফাইল ছবি)

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যুক্তরাষ্ট্রের জনগণকে সচেতন করতে বিলটি নতুন করে উত্থাপন করা হয়েছে বলে জানান মেং।

তিনি বলেন, “মাতৃভাষা দিবসে ছুটি ঘোষিত হলে যুক্তরাষ্ট্রের আরও অনেক নাগরিক বাংলাদেশি অভিবাসী ও বংশোদ্ভূতদের মত এই দিবসের গুরুত্ব অনুধাবন করতে পারবে।”

বিলটি শিগগিরই কংগ্রেসে ভোটের জন্য তোলা হবে বলে আশা করছেন মেং।

এ জাতীয় আরও খবর

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল

জিম্বাবুয়ের বিপক্ষে যেমন হচ্ছে বাংলাদেশ দল