আফগানিস্তানে জঙ্গি বিরোধী অভিযান: ১২ আইএস সদস্য নিহত
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের নানগারহার প্রদেশের হাসকা মিনা এলাকায় গত ২৪ ঘন্টায় সরকারি বাহিনীর অভিযানে ১২ আইএস জঙ্গি নিহত ও অপর দুই জন আহত হয়েছে। বৃহস্পতিবার প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ্ খোগাইনির একথা জানান।
বিমান বাহিনীর সহায়তায় সরকারের নিরাপত্তা বাহিনী বুধবার থেকে হাসকা মিনা জেলার গড়গড়িতে আইএস এর আস্তানায় হামলা শুরু করে। এখন পর্যন্ত এ হামলায় ১২ জঙ্গি নিহত ও অপর দুই জন আহত হয়েছে। এই অভিযানে তাদের অস্ত্র ভা-ারও ধ্বংস হয়েছে। তবে এ ব্যাপারে আইএস এর পক্ষ থেকে এখনো কোন মন্তব্য করা হয়নি। সূত্র: বিএসএস











