নিউইয়র্কে বাংলাদেশি আবাসন ব্যবসায়ী খুন

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ব্রঙ্কসে ছুরিকাঘাতে জাকির খান (৪৪) নামে এক বাংলাদেশি আবাসন ব্যবসায়ী খুন হয়েছেন।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টার দিকে নিউইয়র্কের ব্রঙ্কস শহরে এ ঘটনা ঘটে। লগান এভিনিউয়ে বাসার সামনেই জাকিরকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে পুলিশ।

বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, নিউইয়র্কে যে বাড়িতে জাকির থাকতেন, সেই বাড়ির মালিক তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় রাতে জাকিরকে জ্যাকবি মেডিকেল সেন্টারে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় পুলিশ ওই অ্যাপার্টমেন্টের মালিককে গ্রেপ্তার করেছে জানিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে।

জাকির সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঠানটিলা গ্রামের মৃত এজাবত খানের ছেলে। তার ১৩ বছরের এক মেয়ে এবং ১০ ও সাত বছরের দুই ছেলে রয়েছে।

জাকিরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানা গেছে, তিনি পারচেস্টার রিয়েল এস্টেট, নিউইয়র্কের মালিক ছিলেন। ফেঞ্চুগঞ্জের সংবাদকর্মী ফরিদ উদ্দিন জানান, জাকিরের মৃত্যুর বিষয়টি এলাকায় মাইকিং করে প্রচার করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ