বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের ভিসা আইনে চাকরি হারাচ্ছে ৩ লাখ ভারতীয়

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের প্রধানমন্ত্রীর অনুরোধের পরেও ভিসা আইনে অনড় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা ট্রাম্পের এই ভিসা আইনে ভয়ঙ্কর ভবিষ্যত দেখছেন। ট্রাম্পের এই ভিসা আইনে প্রায় তিন লাখ ভারতীয়ের রুটিরুজি বন্ধের মুখে। ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসন নির্দেশিকা জারি করেছে যে, এই ভিসা আইন আমেরিকায় কর্মরত সব বিদেশি নাগরিকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ‘‌এইচ ওয়ান বি’ ভিসার ভরসাতেই টিসিএস, উইপ্রোর মতো আইটি সংস্থাগুলি বিদেশে তাদের কর্মী নিয়োগ করতেন। এই ভিসার সুযোগ নিয়েই কম টাকায় বাইরে থেকে দক্ষ কর্মী নিয়োগ করত বিভিন্ন সংস্থাগুলি। এই মুহূর্তে এই ভিসার সুযোগ নিয়ে দশ লক্ষেরও বেশি ভারতীয় কাজ করছেন আমেরিকার বিভিন্ন সংস্থায়।

ট্রাম্পের হোমল্যান্ড সিকিওরিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো কর্মকর্তা নতুন ভিসা আইনের অপব্যবহার করেন, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিবে সরকার। ক্ষমতায় আসার আগে প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছিলেন, ভারতের বন্ধু হয়ে থাকবেন। এমনকি ক্ষমতায় আসার পরও টেলিফোনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ করা বলেছেন তিনি। তখনও বন্ধু হয়ে ভারতে পাশে থাকার কথাও বলেছিলেন তিনি। সেই বন্ধুর এই আচরণে রীতিমতো বিপদে পড়তে হচ্ছে আমেরিকায় কর্মরত লক্ষাধিক ভারতীয়কে। কয়েক দিন পরে হয়তো কাজ হারিয়ে দেশে ফিরতে হবে তাদের‌। কারণ ট্রাম্পের এই ভিসা আইনে দক্ষতার মাপকাঠিতেও ছাড় দেয়া হবে না।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ