,

কাশ্মিরি বিয়েতে সরকারি নিষেধাজ্ঞা!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতশাষিত কাশ্মির প্রশাসন অপব্যয় ও অপচয় রোধে চাকচিক্যময় ও ব্যয়বহুল বিয়েতে নিষেধাজ্ঞা আরোপ করেছে।নিষেধাজ্ঞা অনুযায়ী, বিয়ের অনুষ্ঠানে কনের পরিবার ৫০০ জনের বেশি অতিথিকে নিমন্ত্রণ জানাতে পারবে না। অপরদিকে ছেলেপক্ষের ক্ষেত্রে অতিথি নিমন্ত্রণের সীমা ৪০০ জন।

প্রদেশটির সরকার আরো জানায়, খাদ্যের অপচয় রোধে খাবারের মেন্যুতে ৭টির বেশি আইটেম রাখা যাবেনা।

স্থানীয় এক সাংসদ বলেন, পুরো ভারতেই ব্যয়বহুল বিয়ে কমাতে এই নিষেধাজ্ঞা জারি করা উচিত।

কাশ্মিরে বিয়ে বেশ ব্যয়বহুল। এছাড়া বিয়েতে প্রচলিত ‘মেজবান’-এ প্রচুর পরিমাণে আমিষ-নিরামিষের ব্যবস্থা করা হয়। যদিও বেশিরভাগ ক্ষেত্রে এসব খাবারের অধিকাংশই নষ্ট হয়।

এপ্রিল থেকে কার্যকর হবে নিষেধাজ্ঞাটি। বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত অপব্যয় ও বিরক্তিময় হট্টগোল নিয়ে জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন।

এর আগে ১৯৮৪ সালে কাশ্মিরে একই ধরণের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যদিও প্রতিবাদের মুখে তা উঠিয়ে নিয়েছিল সরকার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে