আড়াই লাখ ডলারে বিক্রি হলো হিটলারের সেই টেলিফোন

news-image

অনলাইন ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আডলফ হিটলারের ব্যবহৃত সেই লাল টেলিফোন নিলামে প্রায় আড়াই লাখ ডলারে বিক্রি হয়েছে। তবে ফোনটি যিনি কিনেছেন তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। সরাসরি নয় বরং ফোনেই তিনি এই টেলিফোনটির দাম হাঁকিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড শহরে অনুষ্ঠিত এক নিলামে নাৎসি নেতার ফোনটি বিক্রি হয়। হিটলারের টেলিফোনটির নিলাম শুরু হয় এক লাখ ডলার দিয়ে।

ফোনটির গায়ে আডলফ হিটলারের নাম খোদাই করে লেখা। ১৯৪৫ সালে বার্লিনের একটি বাঙ্কারে এই ফোনটি পাওয়া গিয়েছিলো।

জার্মানির আত্মসমর্পণের পরপরই সোভিয়েত সৈন্যরা সুভ্যেনির হিসেবে এই ফোনটি তুলে দেন ব্রিটিশ কর্মকর্তা স্যার রাল্ফ রেইনারের কাছে। আলেকজান্ডার হিস্টোরিক্যাল অকশন্স এই ফোনটি নিলামে বিক্রি করেছে। সূত্র: বিবিসি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ