,

সৌদিতে চাকরি বদলাতে পারবেন গৃহকর্মীরাও

news-image

সৌদি আরবে এবার গৃহকর্মীরাও চাকরি বদলের সুযোগ পাবেন। ১৩টি পরিস্থিতিতে গৃহকর্মীরা চাকরি পরিবর্তন করতে পারবেন। তারা নিজেদের ইচ্ছামত এক মালিকের কাছ থেকে অন্য মালিকের কাজ নিতে পারবেন। শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রী আলি আল গাফিস এ বিষয়ে একটি আইন অনুমোদন করেছেন।

নতুন এই নীতির মূল লক্ষ্য চাকরির বাজারকে আরো গতিশীল করা এবং গৃহকর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা। নতুন এই নীতির মাধ্যমে সুফল পাবেন গৃহকর্মী এবং চালকরা।

গৃহকর্মীদের বেতন তিন মাস বকেয়া থাকলে, সৌদিতে পৌঁছানোর পর কোনো ধরনের সহায়তা না পেলে, সেখানে পৌঁছানোর পর ১৫ দিনের মধ্যে তাদের আশ্রয়কেন্দ্র থেকে নিতে না পারলে, রেসিডেন্সি পারমিটে ৩০ দিনের বেশি সময় লাগলে, গৃহকর্মীর অনুমতি না নিয়েই তাদের অন্য কোনো নিয়োগকর্তার কাছে নিয়োগ দিলে, কোনো কাজ তাদের স্বাস্থ্য বা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক হলে গৃহকর্মীরা তাদের চাকরি পরিবর্তন করতে পারবেন।

মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, গৃহকর্মী যে পরিবারে কাজ করেন সেখানে তার সঙ্গে নিয়োগকর্তা বা তার পরিবারের সদসরা খারাপ আচরণ করলেও তিনি চাকরির স্থান পরিবর্তন করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে