বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌন নিপীড়নের অভিযোগ জার্মানির সেনা ক্যাম্পে

news-image

আন্তর্জাতিক ডেস্ক :জার্মানির দক্ষিণাঞ্চলের একটি সেনা ক্যাম্পে নতুন নিয়োগ পাওয়া প্রশিক্ষণার্থী নারী সেনাদের ওপর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর নিশ্চিত করেছে।

জানা যায়, জার্মানির ফ্যুলেনডর্ফের স্টাউফার ব্যারাকটি জার্মান সেনাবাহিনীর বিশেষ অপারেশনের ট্রেনিং সেন্টার হিসেবে পরিচিত। তবে সেখানে যে জঘন্য ঘটনা ঘটেছে বলে শোনা যাচ্ছে, তার সঙ্গে সেনা প্রশিক্ষণের কোন সম্পর্ক নেই। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নারী সেনা প্রশিক্ষণার্থীদের এন্ট্রেন্স’র অংশ হিসেবে অত্যন্ত অসম্মানজনক এক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।

ঘটনার পর নিকোল ই নামের এক নারী দাবি করেছেন, তার প্রশিক্ষকরা তাকে ব্যারাকের কমনরুমে পোলডান্সে বাধ্য করেছিলেন। শুধু তাই নয়, সেখানে নারী সেনাদের এমন সব কাজ করতে বলা হয়, যা স্ট্রিপ ক্লাবে দেখা যায়, সেনানিবাসে নয়। নিকোল ই আরো জানিয়েছেন যে, প্রশিক্ষকরা প্রশিক্ষণার্থীদের নগ্ন হয়ে নারীদের দেহতল্লাশি করতে বাধ্য করে। এ সময় নারীদের স্তন এবং যৌনাঙ্গ স্পর্শ করা হয় বলেও দাবি করেছেন তিনি। প্রশিক্ষকরা এসবের ছবিও তুলে রাখেন ভবিষ্যতে প্রশিক্ষণের কাজে লাগতে পারে বলে। জার্মান সংসদের প্রতিরক্ষা কমিটি বুধবার প্রতিবেদনটি নিয়ে আলোচনা করেছে।

এছাড়া গত জানুয়ারিতে আরেক প্রতিবেদনেও প্রশিক্ষণার্থীদের নগ্ন করে ভিডিও করার বিষয়টি উঠে এসেছিল। জার্মান প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ফন ডেয়ার লায়েন স্টাউফার সেনাক্যাম্পে প্রশিক্ষক এবং সাধারণ সেনাদের এসব কাজের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সব ধরনের উদ্যোগ নেয়ার অঙ্গীকারও করেছেন।

এদিকে দেশটির রাজনীতিবিদরাও এই বিষয়ে মুখ খুলেছেন। তারা মনে করেন, সেনাবাহিনীতে ব়্যাগিং সংস্কৃতি পুরোপুরি বন্ধ করা না গেলেও যারা অন্যের ব্যক্তিগত অধিকার এবং গোপনীয়তা লঙ্ঘন করেন, তাদের দ্রুত চাকুরিচ্যুত করতে হবে।

উল্লেখ্য, সেনা ক্যাম্পটিতে নারীদের পোলডান্সে বাধ্য করা ছাড়াও চেয়ারের সঙ্গে বেঁধে একইভাবে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা এবং তাদের শরীরে বরফশীতল পানি ছিটিয়ে দেয়ার মতো ব়্যাগিং নিয়মিতই ঘটে। যা দেশটিতে দীর্ঘদিন ধরেই চালু রয়েছে বলে জানা যায়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ