,

ওবামার গ্রন্থাগারের জন্য প্রয়োজন হতে পারে দেড়শো কোটি টাকা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :শিকাগোতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টারের জন্য আরও ১৫০ কোটি টাকার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন এর স্থপতিরা। এখানে থাকা গ্রন্থাগারের রক্ষণাবেক্ষণের জন্যই মূলত এই খরচের প্রয়োজন পড়বে বলে আশঙ্কা তাদের।

স্থপতি দম্পতি টড উইলিয়ামস এবং বিলে টেসিইন জানান, এই পরিমান অর্থ সংগ্রহ করা খুব কঠিন হবে। ওবামা ক্ষমতায় থাকাকালীন সময়ে এই অর্থ ছাড়ে অতি সতকর্তা অবলম্বন করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

উইলিয়াম এবং টেসিইন স্থাপত্য সমালোচক পল গোল্ডবার্গের সঙ্গে এক আলোচনায় এসব কথা জানান। লিঙ্কন সেন্টারে ইস্ট হ্যাম্পাটন লঙহাউস রিজার্ভের বার্ষিক সভায় তারা এসব কথা জানান।

ওবামা সেন্টার এতো ব্যয়বহুল হওয়ার কারণ হিসেবে স্থপতিরা বলছেন, এখানে গ্রন্থাগারের পাশাপাশি বারাক ওবামা এবং মিশেল ওবামার বিভিন্ন জিনিস দিয়ে একটি যাদুঘরও করা হবে। আর এসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রচলিত শর্ত অনুযায়ী এখানের ভবন ও গ্রন্থাগারের খরচ চালানো ও দেখভালের জন্য বার্ষিক ব্যয় মেটানোর জন্য প্রয়োজনীয় ব্যয় করার সামর্থ্য কর্তৃপক্ষের থাকতে হবে।

‘এটা মোটেই সহজ নয়’, মন্তব্য করে উইলিয়াম বলেন, ‘এটা কেবল অতীতকেই সংরক্ষণ নয়, এটা ভবিষ্যৎও।’ যদিও প্রথমে এই ভবনের সবকিছুর জন্য ব্যয় ২০০ মিলিয়ন ডলার ধরা হয়েছিলো, কিন্তু শুরু থেকেই জানিয়েছিলাম এটা চালাতে কমপক্ষে ৩০০ মিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে, বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে