,

আইএসের ‘শেষ ঘাঁটিতে’ লড়াই

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ইরাকের মসুলের পশ্চিমাঞ্চল নিজেদের দখলে নিতে বেশ বড় ধরনের অভিযান শুরু করেছে দেশটির সরকারি বাহিনী। জঙ্গিগোষ্ঠী তথাকথিত ইসলামিক স্টেটের (আইএসের) ইরাকে বেশ শক্ত ও ‘সর্বশেষ’ ঘাঁটি হচ্ছে এই মসুল। আজ রোববার দিনভর এলাকাটি ঘিরে ফেলার অভিযান চালায় সরকারি বাহিনী।

বিবিসি জানিয়েছে, ইরাকি সেনা, পুলিশ, স্বেচ্ছাসেবী, শিয়া ও কুর্দি সশস্ত্র যোদ্ধারা ওই অভিযানে অংশ নিয়েছে। গত মাসেই আইএসের কাছ থেকে মসুলের পূর্বাঞ্চল কেড়ে নেয় ওই বাহিনী।

সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আবদুলামির ইয়ারাল্লাহ জানিয়েছেন, মসুল বিমানবন্দরের কাছে ‘আতবাহ’ ও ‘আল –লাজ্জাগাহ’সহ কয়েকটি গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে সেনা সদস্যরা।

স্থল অভিযানের পাশাপাশি আইএসকে লক্ষ্য করে বিমান হামলা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনী।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, টেলিভিশন বার্তায় ওই অভিযানের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। তিনি বলেছেন, ‘আমরা অভিযানের নতুন ধাপ শুরু করতে যাচ্ছি। আমরা মসুল স্বাধীন করতে আসছি। আপনারা আতঙ্কিত হবেন না। আইএসের সন্ত্রাসের হাত থেকে আমাদের নাগরিকদের মুক্ত করতে আমাদের বাহিনী অভিযান চালাচ্ছে।’

এদিকে জাতিসংঘ জানিয়েছে, মসুলের পশ্চিমাঞ্চলে প্রায় সাড়ে ছয় লাখ মানুষ আটকা আছে। এসব মানুষের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে