ওবামার ১ বছর সমান ট্রাম্পের ১ মাস!

news-image

নিউইয়র্ক প্রতিনিধি : প্রেসিডেন্ট থাকার সময় সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক বছরে ভ্রমণে যে পরিমাণ ব্যয় করেছেন তার সমান ব্যয় এক মাসেই করে ফেলেছেন সদ্য দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার পর ফ্লোরিডায় তিনটি পারিবারিক সফরে ট্রাম্পের ব্যয় হয়েছে ১১.৩ মিলিয়ন ডলার। রক্ষণশীল পর্যালোচনাকারী সংস্থা জুডিশিয়াল ওয়াচ জানিয়েছে, দায়িত্বে থাকার সময় ওবামা আট বছরের প্রতি বছর ১২.১ মিলিয়ন ডলার ব্যয় করেছেন।

সংস্থাটির প্রেসিডেন্ট টম ফিটন বলেছেন, এ ধরনের ব্যয় অনেক বেশি। প্রেসিডেন্টকে অবশ্যই তা খেয়াল করা উচিত। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের অনন্য বৈশিষ্ট্য হলো, তিনি জানেন কোনও কাজে কেমন ব্যয় হয়। তিনি নিশ্চই অবগত যে, মার এ লাগোতে অবস্থান করা বিনামূল্যের কিছু নয়। ট্রাম্পের ভ্রমণের এ ব্যয় জানা গেছে, হোয়াইট হাউস প্রকাশিত প্রতিবেদন থেকে। ট্রাম্পের এই ভ্রমণ ব্যয় বহন করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। পাম বিচের কাউন্টি শেরিফ রিক ব্রডশ জানিয়েছেন, ট্রাম্পে সফরের সময় পুলিশের ওভারটাইম ডিউটির জন্য ৩ লাখ ৬০ ডলার ব্যয় হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ