,

দক্ষিণ চীন সাগরে মার্কিন রণতরীর ‘নিয়মিত টহল’ শুরু

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :বিতর্কিত দক্ষিণ চীন সাগরে নিয়মিত টহল শুরু করেছে মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন। শনিবার দক্ষিণ চীন সাগরে এ রণতরী মোতায়েন করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

মার্কিন নৌ বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইউএসএস কার্ল ভিনসন দক্ষিণ চীন সাগরে মোতায়েন অবস্থায় যুক্তরাষ্ট্রের কমান্ডের আওতায় থাকবে।

আঞ্চলিক ও বাণিজ্যিক বিভিন্ন বিষয়ে উত্তেজনার মধ্যে দক্ষিণ চীন সাগরে মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন ও নিয়মিত টহল শুরু হলো। রণতরীটি মোতায়েনের আগেই বুধবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, দক্ষিণ চীন সাগরে মার্কিন রণতরী মোতায়েনের পরিকল্পনার বিষয়ে তারা শুনেছেন। চীনের সার্বভৌমত্ব রক্ষার অধিকার রয়েছে জানিয়ে এ সিদ্ধান্তের প্রতিবাদও জানিয়েছিল চীন।

উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দীর্ঘদিনের বিরোধ রয়েছে চীনের। ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনেই ও ভিয়েতনাম দক্ষিণ চীন সাগরের মালিকানা দাবি করে আসছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে