বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র থেকে ক্যালিফোর্নিয়ার স্বাধীনতা: দাবি এবার আন্দোলনের রূপ নিচ্ছে

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ক্যালিফোর্নিয়া কোনও অঙ্গরাজ্য নয়, একটি জাতি। আত্মপরিচয়ের রাজনীতির এই দর্শনে বিশ্বাসী ওই অঙ্গরাজ্যের বহু বহু মানুষ। বহুদিন থেকে যুক্তরাষ্ট্রের হাত থেকে স্বাধীন হতে চায় এই মার্কিন অঙ্গরাজ্যের জনগণের একাংশ। ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর বিভক্ত যুক্তরাষ্ট্রে সেই দাবি আরও জোরালো হয়ে ওঠে। তার ক্ষমতা গ্রহণের পরও থেমে নেই স্বাধিকারের পক্ষে সরব মানুষেরা। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট তাদের এক বিশেষ প্রতিবেদনে আভাস দিয়েছে, ‘ইয়েস ক্যালিফোর্নিয়া ইন্ডিপেনডেন্স’ নামের এক গ্রুপের নেতৃত্বে সেখানে স্বাধীন ক্যালিফোর্নিয়ার যে দাবি উঠেছিল, তা ক্রমেই দানা বেঁধে আন্দোলনে রূপ নিচ্ছে।

বহুদিন থেকে মেক্সিকো সীমান্তবর্তী ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে স্বাধীনতার দাবি দানা বাঁধতে শুরু করে। এই মার্কিন অঙ্গরাজ্যকে একটি জাতিরাষ্ট্রে রূপান্তর করার স্বপ্ন জোরালো হতে থাকে একটু একটু করে। স্বাধীনতার পক্ষে একটি গ্রুপ প্রচারণা চালিয়ে আসছে। ‘ইয়েস ক্যালিফোর্নিয়া ইন্ডিপেনডেন্স’ নামের ওই গ্রুপ বহুদিন থেকে এ সংক্রান্ত প্রচারণাও চালিয়ে আসছে। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এই ৫৫ ইলেক্টোরাল কলেজ বিশিষ্ট এই অঙ্গরাজ্যে ট্রাম্প হিলারির কাছে পরাজিত হন। ফল প্রকাশের পর ক্যালিফোর্নিয়ার স্বাধীনতার দাবি আরও জোরালো হয়। ওয়াশিংটন পোস্ট খবর দিচ্ছে, এর পর থেকে তারা নানান ধরনের বৈঠক, আলোচনা ও কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীন ক্যালিফোর্নিয়ার আন্দোলনকে জোরদার করে তুলছেন।

এরই মধ্যে এই গোষ্ঠীটির পক্ষ থেকে ক্যালিফোর্নিয়ার স্বাধীনতার দাবি জানিয়ে একটি আবেদনে স্বাক্ষর সংগ্রহের কাজ চলছে। আবেদনটি আলোচনায় নিতে হলে ৫ লাখ ৮৫ হাজার ৪০৭ জন ভোটারের স্বাক্ষর লাগবে। এই আবেদনটির লক্ষ্য হচ্ছে, ক্যালিফোর্নিয়াকে যুক্তরাষ্ট্র থেকে স্বাধীন করে একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

ক্যালিফোর্নিয়ার স্বাধীনতার পক্ষে কাজ গোষ্ঠীটির পক্ষ থেকে পুরো অঙ্গরাজ্যজুড়ে প্রচারণা চালানো হচ্ছে। তারা প্রতিবাদ ও সভা আয়োজন করছেন। গোষ্ঠীটির নেতা জানিয়েছেন, তারা এ পর্যন্ত ৫৩টি শাখা খুলেছেন। এসব শাখা নতুন স্বেচ্ছাসেবী সংগ্রহ ও আন্দোলনের কৌশল প্রণয়নের কাজ করছে।

৫৭ বছরের টিম ভলমার পেশায় একজন কনসালটেন্ট। কাজ করেন সান ফ্রান্সিসকোতে। তিনি বলেন, প্রধানত আমরা একটি রাষ্ট্রের জন্ম হওয়াটা দেখছি। মুক্ত বিশ্বের যা অবশিষ্ট আছে তার নেতৃত্ব আমরা দিতে পারি। আন্দোলনটির আরেক নেতা মার্কাস রুইজ ইভান্স জানান, আমেরিকা থেকে এমনিতেই আলাদা ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়াকে ঘৃণা করা হয় পুরো আমেরিকাজুড়ে।

প্রাথমিকভাবে ফেসবুকে একটি পেজ খোলার মধ্য দিয়ে শুরু হয়েছে ক্যালিফোর্নিয়ার স্বাধীনতার প্রচারণা। এখন পেজটিতে ৩৯ হাজার মানুষ যুক্ত রয়েছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ