বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে মাজারে ঢুকে যায় সেই হামলাকারী (ভিডিও)

news-image

পাকিস্তানের শেহওয়ান এলাকায় লাল শাহবাজ মাজারে গত সপ্তাহে আত্মঘাতী হামলায় কমপক্ষে ৮৮ জন নিহত হয়েছেন। সেই হামলাকারী ব্যক্তির ভিডিও সম্প্রতি অনলাইনে প্রকাশিত হয়েছে।

পাকিস্তানের সে মাজারে আত্মঘাতী বোমা হামলায় আহত হয়েছে প্রায় আড়াই শ মানুষ। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিন্ধু প্রদেশের মাজারটিতে গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় এই হামলা করা হয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে।
শেহওয়ান এলাকার পুলিশ জানায়, হামলাকারী সন্ত্রাসী মাজারের গোল্ডেন গেট দিয়ে নিরাপত্তা চৌকির পাশ দিয়েই ভেতরে প্রবেশ করে। এরপর সে প্রথমে একটি গ্রেনেড ছোড়ে। তবে সেটি বিস্ফোরিত হয়নি। এরপর হামলাকারী শক্তিশালী আত্মঘাতী বোমার হামলা চালায়। ঘটনার সময় ওই মাজারে সুফি মতাদর্শের শত শত ভক্ত জমায়েত হয়েছিল।

ভিডিওতে দেখা যায় হামলাকারী ব্যক্তি সিকিউরিটি চেক করা ব্যক্তির পাশ দিয়েই মাজারে প্রবেশ করে। সে সময় বেশ কয়েকজনকে তল্লাশি করা হলেও ভিড় বেড়ে যাওয়ায় কয়েকজনকে তল্লাশি ছাড়াই ছেড়ে দেওয়া হয়। এ সময় হামলাকারীও মাজারে ঢুকে পড়ে।

সিন্ধু পুলিশ সম্প্রতি ভিডিওটি প্রকাশ করেছে।
সূত্র : ডন

https://youtu.be/4sIKBVFwDAQ

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ