বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০৩০ সালের মধ্যে ভারতের প্রয়োজনীয় শক্তি সরবরাহ করবে চাঁদ : ইসরো

news-image

নিউজ ডেস্ক : ২০৩০ সালের মধ্যে ভারতের সমস্ত শক্তির প্রয়োজনীয়তা মেটাবে চাঁদ, এমন দাবি করলেন ইসরোর বিজ্ঞানী শিবাথানু পিল্লাই। গতকাল শনিবার এক সম্মেলনে দৃঢ় বিশ্বাসের সঙ্গে তিনি দাবি করেন, চাঁদ থেকে বিচ্ছুরিত হওয়া হিলিয়াম থ্রি থেকে ভারত তাঁদের প্রয়োজনীয় শক্তি মিটিয়ে নেবে। ২০৩০ সালের মধ্যেই এই লক্ষ্য পূরণ করে ফেলবে নয়াদিল্লি।

ব্রহ্মোস এরোস্পেস এর প্রধান হিসেবেও কাজ করেছেন এই বিজ্ঞানী। তিনি জানিয়েছেন, এই প্রজেক্ট নিয়ে বিশ্বের অন্য দেশও কাজ করছে।

প্রসঙ্গত, চাঁদে পর্যাপ্ত পরিমাণের হিলিয়ামের উপস্থিতি রয়েছে। সারা দুনিয়ার সমস্ত দেশের শক্তির প্রয়োজনীয়তা মেটাতে সক্ষম এই হিলিয়াম। তারপর তিনি মন্তব্য করেন, বিজ্ঞান যেভাবে এগোচ্ছে তাতে খুব শীঘ্রই মানুষ হয়তো মধুচন্দ্রিমাতেও চাঁদে যেতে পারেন।

ওই একই সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল পিএম বালি বলেন, সম্প্রতি সেনাবাহিনীর জন্য বিশেষভাবে বানানো ভারতের জিস্যাট-৭ উপগ্রহের সফল উৎক্ষেপণ থেকে একটি বিষয় পরিস্কার ভারত শীঘ্রই জাতীয় নিরাপত্তার জন্য মহাকাশ বিজ্ঞানকে ব্যবহার করা শুরু করবে।

তিনি আরও বলেন, ভারতের তত্ত্বাবধানেই রয়েছে যোগাযোগের বিশাল মাধ্যম এবং রিমোট সেন্সিং উপগ্রহ, যার অধীনে রয়েছে বৃহৎ এশিয় প্যাসিফিক অঞ্চল। সেটাকে এবার সেনাবাহিনীর কাজেও ব্যবহার করতে হবে। তবে এখনও অবধি ভারতের মহাকাশ বিজ্ঞানকে সেভাবে সেনাবাহিনীতে কাজে লাগানো হয়নি। তবে প্রতিবেশী রাষ্ট্রগুলো যেভাবে নিজেদের পাল্টে ফেলছে, তাতে অবিলম্বেই ভারতকেও মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করে সেনাবাহিনীতে তার অন্তর্ভুক্তি করা উচিত মনে করেন বালি।সূত্র: এবিপি

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ