বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইএস উৎখাতে পশ্চিম মসুলে ইরাকি বাহিনীর অভিযান শুরু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আইএস উৎখাতে পশ্চিম মসুলে ইরাকি বাহিনীর অভিযানপূর্ব মসুল মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর দখলমুক্ত হওয়ার পর এবার ইরাকি সরকার পশ্চিম মসুলে অভিযান শুরুর ঘোষণা দিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রবিবার কয়েকশ’ সামরিক যান এবং হাজার হাজার ইরাকি সেনা, পুলিশ, স্বেচ্ছাসেবী এবং শিয়া ও কুর্দি সশস্ত্র যোদ্ধারা এই অভিযানে অংশ নিচ্ছেন।

ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি আনুষ্ঠানিকভাবে ওই অভিযানের ঘোষণা দিয়েছেন।
গত মাসে ইরাকি যোদ্ধারা জঙ্গিদের কাছ থেকে মসুলের পূর্বাঞ্চল মুক্ত করেন। তবে ধারণা করা হচ্ছে, পশ্চিমের সরুগলিতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন যোদ্ধারা।
জাতিসংঘ সতর্ক করেছে, পশ্চিম মসুলে প্রায় সাড়ে ছয় লাখ মানুষ আটকা পড়ে থাকতে পারেন।

মসুল মুক্ত করতে অভিযানে ইরাকি যোদ্ধারা
অভিযান শুরুর ঘোষণা দিয়ে টেলিভিশনে ইরাকি প্রধানমন্ত্রী আবাদি বলেন, ‘আমরা অভিযানে নতুন ধাপ শুরুর ঘোষণা দিচ্ছি। আমরা মসুলকে মুক্ত করতে নিনেভেহতে আসছি।’ এর আগে পশ্চিম মসুলে বিমান থেকে লিফলেট বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, ‘আইএসের আতঙ্ক থেকে জনগণকে মুক্ত করতে আমাদের বাহিনী অভিযান শুরু করেছে।’

ইরাকি বাহিনী এখন পশ্চিম মসুলের বেশকিছু এলাকা ঘিরে রেখেছে। আর মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আইএস লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে। সূত্র: বিবিসি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ