মার্কিন প্রশাসনের সঙ্গে কাজ করবে চীন

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্র ও চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠকে চীন জানিয়েছে যে তারা মার্কিন প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

শুক্রবার জি-২০ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং জি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বৈঠক করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর এটাই দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক।

ট্রাম্প ‘এক চীন’ নীতির ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে প্রশ্ন তুললে বেইজিং ক্ষুব্ধ হয়। তবে গত সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প আপোসমূলক কথাবার্তা বলেন।

শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, টিলারসনকে ওয়াং বলেন, এ ব্যাপারে ঐকমত্য দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুগুলোতে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতার ক্ষেত্র তৈরি করেছে।

ওয়াং বলেন, চীন ও যুক্তরাষ্ট্র বৈশ্বিক স্থিতিশীলতা ও বৈশ্বিক সমৃদ্ধি জোরদারের বিষয়টি নিজেদের কাঁধে নিয়েছে এবং দুই দেশের মধ্যে বিরোধের চেয়ে অভিন্ন অনেক স্বার্থ রয়েছে। প্রেসিডেন্ট শি ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল তা বাস্তবায়ন এবং দুই দেশের সম্পর্কে কোন দ্বন্দ্ব বা বিরোধ নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও সমান সহযোগিতার পর্যায়ে নিয়ে যেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন।

চীনা পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ট্রাম্পের আমলে দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপক উন্নয়ন নিশ্চিত করা এবং উভয় পক্ষের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো উচিত।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ