,

পাকিস্তানে হিন্দু বিবাহ আইন প্রবর্তন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে সংখ্যালঘু হিন্দু বিবাহ আইন প্রবর্তিত হলো। শুক্রবার দেশটির সিনেটে সর্বসম্মতিতে হিন্দু বিবাহ বিল পাস হয়। এখন শুধু প্রেসিডেন্ট স্বাক্ষর করলেই আইন কার্যকর হবে। এর আগে পার্লামেন্টের নিম্নকক্ষে বিলটি অনুমোদিত হয়।

হিন্দু বিবাহ বিল ২০১৭ অনুমোদিত হওয়ায় পাকিস্তানে সংখ্যালঘু হিন্দুরা বিয়ের ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বীকৃতির সনদ সংরক্ষণের বৈধতা পেল। এর মাধ্যমে পাকিস্তানে নারী অধিকারায়নের পথ আরো সুগম হলো।

২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদে (পার্লামেন্ট) বিলটি পাস হয়। বিলের আরো কিছু সংশোধনীসহ শুক্রবার সিনেটে অনুমোদিত হয়।

এই আইন পাকিস্তানের হিন্দুরা স্বাগত জানিয়েছে। নতুন এই আইনে হিন্দু ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রে বিয়ের সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছে ১৮ বছর। এ ছাড়া বিয়ে, তালাক ও দ্বিতীয় বিয়েসহ এ-সংক্রান্ত সব অধিকার আইনে উল্লেখ করা হয়েছে। সব ধরনের বৈধ সনদ সংরক্ষণের অধিকার দেওয়া হয়েছে।

পাকিস্তানের কেন্দ্রীয় এই আইন বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবে কার্যকর হবে। কারণ এরই মধ্যে সিন্ধু প্রদেশ নিজেদের মতো করে হিন্দু বিবাহ আইন কার্যকর করেছে।

তথ্যসূত্র : ডন ও টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে