ট্রাম্প-মনোনীত ‘বিতর্কিত’ প্রুইট পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান হিসেবে শপথ নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত স্কট প্রুইট। প্রুইট এই সংস্থার কড়া সমালোচকও।

বিবিসির খবরে জানা যায়, স্থানীয় সময় গতকাল শুক্রবার সিনেটে প্রুইটের নিয়োগ ৫২-৪৬ ভোটে অনুমোদন পায়। ডেমোক্র্যাটদের বিরোধিতা সত্ত্বেও রিপাবলিকানরা এই অনুমোদন দেন।

গত বৃহস্পতিবার ওকলাহোমার একজন বিচারক প্রুইটকে আগামী মঙ্গলবারের মধ্যে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। তাঁর বিরুদ্ধে তেল ও গ্যাস কোম্পানির নির্বাহীদের সঙ্গে ই-মেইল বিনিময়ের অভিযোগ ছিল। তবে প্রুইট এই অভিযোগ অস্বীকার করেন। ডেমোক্র্যাটদের অভিযোগ, জ্বালানি প্রতিষ্ঠানের সঙ্গে প্রুইটের যোগসাজশ রয়েছে। ডেমোক্র্যাটরা ই-মেইল নিয়ে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রুইটের নিয়োগের বিষয়টি বিলম্বিত করতে সিনেটে চাপ দেন।

যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিএ) শতাধিক সাবেক সদস্য খোলা চিঠিতে প্রুইটের নিয়োগের কড়া সমালোচনা করেছেন। অনেকে প্রুইটকে ‘অযোগ্য উগ্র সমালোচক’ বলে চিহ্নিত করেছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ