,

পাকিস্তানে জঙ্গিবিরোধী অভিযানে নিহত শতাধিক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত সেনাবাহিনীর অভিযানে সন্দেহভাজন শতাধিক জঙ্গি নিহত হয়েছে। আজ শুক্রবার সেনাবাহিনীর মিডিয়া শাখা জানায়, গত ২৪ ঘণ্টায় পাঞ্জাবসহ দেশজুড়ে নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর বিবৃতিতে জানায়, ‘সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা সংস্থাগুলো জঙ্গি নেটওয়ার্ক উন্মোচনে সফল হয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়, সীমান্ত এলাকা থেকে জঙ্গি সমর্থন দেওয়া হচ্ছে বলে সামরিক বাহিনী জানতে পেরেছে। এতে বলা হয়, ‘নিরাপত্তার কারণে গত রাত থেকে সীমান্ত বন্ধ রয়েছে। আফগানিস্তান থেকে পাকিস্তানে সীমান্ত পারাপার হতে দেওয়া যাবে না।’

সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া বলেন, ‘সেনাবাহিনী যে কোনো হুমকির বিরুদ্ধে মানুষের নিরাপত্তার জন্য নিয়োজিত আছে। জাতিকে নিরাপত্তা বাহিনীর ওপর সম্পূর্ণ আস্থা রাখতে হবে। যে কোনো মূল্যে শত্রুদের উদ্দেশ্য সফল হতে দেব না।’

গতকাল পাকিস্তানের সিন্ধু প্রদেশের জামশেরা জেলার লাল শাহবাজ কালান্দারের দরগায় আত্মঘাতী বোমা হামলায় ৮৮ জন নিহত হয়। হামলার দায় স্বীকার করে নিজেদের বার্তা সংস্থা আমাকে বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে