,

অভিবাসন ইস্যুতে ট্রাম্পের নতুন আদেশ আগামী সপ্তাহে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অভিবাসন ইস্যুতে আগামী সপ্তাহের মধ্যে নতুন নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দিয়েছেন।

ট্রাম্প জানিয়েছেন, এর আগে জারি করা নির্বাহী আদেশ ফেডারেল আপিল আদালত আটকে দেওয়ার পরিপ্রেক্ষিতে যে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ছিল তা তিনি আপাতত স্থগিত রাখতে বিচার বিভাগের আইনজীবীদের নির্দেশ দিয়েছেন।

সিরিয়া, ইরাক, ইরানসহ সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশ জারি করেছিলেন। পরে সিয়াটেলের আদালতের আদেশে স্থগিত হয়ে যায় এই নিষেধাজ্ঞা। আদালতের এই রায়ের বিরুদ্ধে হোয়াইট হাউজের আপিল আবেদনও পরবর্তীতে খারিজ হয়ে যায়।

বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, ‘নতুন আদেশ আমাদের দেশকে সর্বোতভাবে সুরক্ষা দেবে।’

এই আদেশে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য নতুন ভেটিং ব্যবস্থা থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘কঠোর ভেটিং ব্যবস্থা অর্ন্তভূক্ত করা হয়েছে এবং ইতিমধ্যে অনেক স্থানে এটি প্রয়োগও করা হচ্ছে।’

একইসঙ্গে ট্রাম্প জানান, এ বিষয়ে প্রশাসনকে ‘আমাদের চিন্তার আগে কাজ করতে হবে’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে