বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিমিয়া ফেরত দেব না: রাশিয়ার সাফ জবাব

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ক্রিমিয়া উপত্যকাকে ইউক্রেনের কাছে ফেরত দেয়ার মার্কিন দাবি সরাসরি নাকচ করে দিয়েছে রাশিয়া। মস্কো ওয়াশিংটনকে সাফ বলে দিয়েছে, বাল্টিক সাগরের এই কৌশলগত উপত্যকা রাশিয়ার অবিচ্ছেদ্য অংশ।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা বুধবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা আমাদের ভূখণ্ড কাউকে ফেরত দেব না। ক্রিমিয়া রুশ ফেডারেশনের অবিচ্ছেদ্য অংশ।’

ইউক্রেনের সাবেক ক্রিমিয়া প্রজাতন্ত্র ২০১৪ সালের ১৭ মার্চ স্বাধীনতা ঘোষণা করে। প্রজাতন্ত্রটিতে অনুষ্ঠিত এক গণভোটে ৯৬.৮ শতাংশ মানুষ রাশিয়ার সঙ্গে যোগ দেয়ার পক্ষে মত দেয়ার পর এটির পক্ষ থেকে রাশিয়ায় যোগ দেয়ার আনুষ্ঠানিক আহ্বান জানানো হয়। ওই আহ্বানের জের ধরে এক ডিক্রি জারি করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়াকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করে নেন।

মঙ্গলবার ক্রিমিয়া উপত্যকাকে ইউক্রেনের কাছে ফিরিয়ে দেয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের প্রেস সচিব সিন স্পাইসার বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আশা করছেন রুশ সরকার ইউক্রেনে সংঘর্ষ কমিয়ে ক্রিমিয়াকে ফেরত দেবে।’

মার্কিন প্রেসিডেন্টের ওই আহ্বানের প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, ক্রিমিয়া নিয়ে আর কোনো আলোচনা হবে না এবং প্রেসিডেন্ট পুতিন এরই মধ্যে জানিয়ে দিয়েছেন কেন ক্রিমিয়া রাশিয়ার কাছে ফিরে এসেছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ