বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাম হত্যায় আরেক নারী আটক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং নামকে বিষ প্রয়োগে হত্যার ঘটনায় সন্দেহভাজন আরেক নারীকে আটক করেছে মালয়েশীয় পুলিশ।

বুধবার দিনগত রাত ২টায় ইন্দোনেশিয়ার পাসপোর্টধারী ওই নারীকে আটক করা হয়। খবর রয়টার্সের।

এর আগে কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিয়েতনামের পাসপোর্টধারী আরেক নারীকে আটক করা হয়।

কিম জং নামকে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা।

গত মঙ্গলবার কুয়ালালামপুর বিমানবন্দরে বিষাক্ত ইনজেকশন প্রয়োগে কিম জং নামকে হত্যা করা হয়।

এ ঘটনার পর দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা দেশটির গোয়েন্দা সংস্থার বরাতে দাবি করেন, কিম নামকে উত্তর কোরিয়ার দু’জন নারী গুপ্তচর হত্যা করেছে।

এছাড়া যুক্তরাষ্ট্র সরকারের সূত্রগুলো জানিয়েছে, কিম নামের হত্যার জন্য উত্তর কোরিয়াই দায়ী।

মালয়েশীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ইন্দোনেশীয় পাসপোর্ট অনুযায়ী কিমকে হত্যায় জড়িত বলে সন্দেহভাজন দ্বিতীয় নারীর নাম সিতি আয়শাহ। ১৯৯২ সালের ১১ ফেব্রুয়ারি তার জন্ম তারিখ এবং ইন্দোনেশিয়ার সেরাংকে জন্মস্থান হিসেবে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে ট্রাভেল নথি অনুযায়ী, প্রথম সন্দেহভাজন নারীর নাম দোয়া থি হুং। ১৯৮৮ সালের মে মাসে একটি দিনকে তার জন্ম তারিখ এবং ভিয়েতনামের নাম দিনাহকে জন্মস্থান হিসেবে উল্লেখ করা হয়েছে।

মালয়েশীয় সরকারের সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে, কিম নামকে হত্যার ঘটনায় সিসিটিভির ফুটেজে ‘এলওএল’ লেখা শাদা টিশার্ট পরা যে নারীকে দেখা গিয়েছিল, তিনি আর দোয়া থি একই ব্যক্তি।

উল্লেখ্য, মঙ্গলবার উত্তর কোরীয় নেতা কিম উনের সৎ ভাই কিম নাম নিহত হন। কিন্তু বৃহস্পতিবারের সকালেও দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ সংক্রান্ত কোনো খবর প্রকাশ করা হয়নি।

তবে প্রয়াত বাবা ও উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম জংয়ের জন্মদিন উদযাপন করতে তার জন্মস্থান কুমসুসান প্রাসাদ পরিদর্শনের খবর প্রকাশ করা হয়েছে।

কিম জং ২০১১ সালে মৃত্যুবরণ করার পরই কিম উন উত্তর কোরিয়ার নেতৃত্বে আসীন হন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ