বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমুদ্রের পানিতে কমছে অক্সিজেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক :সমুদ্রের পানিতে কমছে অক্সিজেনের মাত্রাগত শতকের ষাটের দশকের পর থেকে বিশ্বব্যাপী সমুদ্রের পানিতে অক্সিজেনের মাত্রা কমেছে দুই শতাংশের চেয়েও বেশি। শতাংশের হিসাবে এই পরিমাণকে কম মনে হলেও এতে করে সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণিকূলসহ সার্বিক সামুদ্রিক জীববৈচিত্র্য রয়েছে সম্ভাব্য হুমকির মুখে। বিজ্ঞানবিষয়ক সাময়িকী ন্যাচার জার্নালে প্রকাশিত এক গবেষণায় এমন সতর্কবার্তা জানিয়েছেন সমুদ্রবিজ্ঞানীরা। বুধবার (১৫ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

ন্যাচার জার্নালে প্রকাশিত গবেষণায় উঠে এসেছে, সমুদ্রের পানিতে আশঙ্কাজনক হারে অক্সিজেনের মাত্রা কমছে। ওই গবেষণার তথ্য অনুযায়ী, ষাটের দশকের পর থেকে গত প্রায় সাড়ে পাঁচ দশকে বিভিন্ন অঞ্চলের সমুদ্রের পানিতে অক্সিজেনের পরিমাণ কমেছে। অক্সিজেনের পরিমাণে ঘাটতি থাকা এই পানিকে বলা হয় ‘অ্যানোক্সিক ওয়াটার’। ষাটের দশকের আগে সমুদ্রের যে পরিমাণ এলাকায় ‘অ্যানোক্সিক ওয়াটারে’র দেখা মিলত, গত সাড়ে পাঁচ দশকে ওইসব এলাকার পরিমাণ বেড়ে চারগুণ হয়েছে। এছাড়া, সমুদ্রের পানিতে অত্যন্ত শক্তিশালী গ্রিনহাউস গ্যাস নাইট্রাস অক্সাইডের পরিমাণ এই সময়ে ‘সম্ভবত বেড়েছে’ বলেও জানানো হয়েছে গবেষণায়।
এতে বলা হয়েছে, পৃথিবীর প্রায় তিন-চতুর্থাংশই জলভাগ। আর বিশ্বের শত শত কোটি মানুষের জন্য যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়, তার প্রায় অর্ধেকেরই জোগান দিয়ে থাকে সমুদ্র। ওই গবেষণা প্রসঙ্গে ন্যাচার জার্নালে প্রকাশিত এক মন্তব্যে ফিশারিজ অ্যান্ড ওশান কানাডার গবেষক-বিজ্ঞানী ডেনিস গিলবার্ট লিখেছেন, ‘দুই শতাংশ শুনতে খুব বেশি মনে না-ও হতে পারে। তবে সমুদ্রের যেসব এলাকায় এরই মধ্যে অক্সিজেনের পরিমাণ কম রয়েছে সেসব এলাকার সামুদ্রিক বাস্তুসংস্থানে এর মারাত্মক প্রভাব পড়তে পারে।’

গবেষণা জানা গেছে, ‘ডেড জোন’ নামে পরিচিত সমুদ্রের যেসব এলাকায় আগে থেকেই অক্সিজেনের ঘাটতি ছিল, সেসব এলাকাতেই অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি কমেছে। এসব ‘ডেড জোনে’ প্রতি দশ বছরে অক্সিজেনের মাত্রা কমছে ৪ শতাংশ হারে। এসব এলাকার মধ্যে রয়েছে উত্তর প্রশান্ত মহাসাগর, সাউদার্ন ওশান, দক্ষিণ আটলান্টিক মহাসাগর এলাকাগুলো। গবেষণা বলছে, এসব এলাকায় অক্সিজেনের পরিমাণ অব্যাহতভাবে কমে যাওয়া বিশ্বব্যাপী সমুদ্রে অক্সিজেনের পরিমাণ কমের ক্ষেত্রে ৬০ শতাংশ ভূমিকা রেখেছে।

গবেষকরা বলছেন, অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার জন্য বৈশ্বিক উষ্ণতা আর প্রাকৃতিক জলবায়ু পরিবর্তনের মধ্যে কোনটা কতটা দায়ী তা নির্ধারণের জন্য আরও গবেষণা করতে হবে। তবে আগামী দশকগুলোতে সমুদ্রের পানিতে অক্সিজেনের মাত্রা আরও দ্রুতগতিতে কমে যাওয়ার সতর্কর্তা জানানো হয়েছে গবেষণায়। এই তথ্যের পর ‘বৈশ্বিক উষ্ণতার পরিণতি সম্পর্কে আরও বেশি সতর্ক হওয়া উচিত’ বলে মন্তব্য করেছেন গিলবার্ট।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ