বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ট্রাম্পকে সমর্থন করি, তবুও তাঁর প্রশাসনে থাকব না’

news-image

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রী পদের মনোনয়ন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন অ্যান্ড্রু পাজডার। তিনি জানান, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেন, কিন্তু তাঁর প্রশাসনের হয়ে কাজ করবেন না।

স্থানীয় সময় বুধবার নিজেকে প্রত্যাহারের ঘোষণা দেন পাজডার।

পাজডার বলেন, ‘অনেক বিবেচনা ও পরিবারের সঙ্গে আলোচনার পর আমি শ্রমমন্ত্রী পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করলাম।’

‘আমি এই প্রশাসনের হয়ে কাজ করব না। তবুও আমি প্রেসিডেন্ট (ট্রাম্প) ও তাঁর দক্ষ দলকে পুরোপুরি সমর্থন করি।’

তবে শ্রমমন্ত্রী পদে পাজডার চুড়ান্তভাবে নির্বাচিত হতে পারবেন কিনা তা নিয়ে বেশ শঙ্কা তৈরি হয়েছিল। মন্ত্রী পদে নির্বাচিত হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সিনেট সদস্যদের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ ভোট পেতে হয়। সিনেটদের কাছে থেকে প্রত্যাশিত ভোট না পেয়ে নাকি হারতে বসেছেন পাজডার। এমন অবস্থার মধ্যেই নিজেকে প্রত্যাহার করে নিলেন তিনি।

এর আগে মঙ্গলবার ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন পদত্যাগ করেন। দায়িত্ব গ্রহণের আগেই রাশিয়ার দূতের সঙ্গে যোগাযোগের পরিপ্রেক্ষিতে চলমান বিতর্কের জের ধরেই ওই ঘোষণা দেন তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট প্রশাসনকে জানিয়েছিল, রাশিয়ার সঙ্গে অযাচিত যোগাযোগ ফ্লিনকে সংকটাপন্ন পরিস্থিতিতে ফেলতে পারে।

প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার আগে নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে মাইকেল ফিন কথা বলেছেন বলে কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এর পর থেকেই ফ্লিনকে নজরদারিতে রাখা হয়।

যুক্তরাষ্ট্রে সরকারি দায়িত্বে না থাকা নাগরিকদের (প্রাইভেট সিটিজেন) কূটনৈতিক কার্য সম্পাদন অবৈধ। একজন প্রাইভেট সিটিজেন হিসেবে ফ্লিন ট্রাম্প প্রশাসনে নিয়োগ পাওয়ার আগেই গত বছরের শেষের দিকে দূতের সঙ্গে কথা বলেছিলেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ