,

ট্রাম্পের দ্বিতীয় উইকেটের পতন

news-image

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের মেয়াদ এক মাস না হতেই সরকারের অভ্যন্তরে নানা নাটকীয়তার ঘটনা ঘটেছে। এর মধ্যে ট্রাম্পের উপদেষ্টা পদ থেকে মাইকেল ফ্লিন পদত্যাগের ঘটনা অন্যতম। এর রেশ না কাটতেই যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকারের শ্রমমন্ত্রী পদের মনোনয়ন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ট্রাম্পের বিশেষ পছন্দের অ্যান্ড্রু পাজডার। এ পদের জন্য তিনি ট্রাম্পের একান্ত পছন্দের ছিলেন।

স্থানীয় সময় বুধবার নিজের মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দেন পাজডার।

পাজডার গণমাধ্যমকে জানান, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেন, কিন্তু তার প্রশাসনের হয়ে কাজ করা তার পক্ষে অসম্ভব। অনেক বিবেচনা ও পরিবারের সঙ্গে আলোচনার পর আমি শ্রমমন্ত্রী পদ থেকে নিজের মনোয়ন প্রত্যাহার করলাম। আমি এই প্রশাসনের হয়ে কাজ করবো না। তবুও আমি প্রেসিডেন্ট (ট্রাম্প) ও তার দক্ষ দলকে পুরোপুরি সমর্থন করি।

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, শ্রমমন্ত্রী পদে পাজডার চূড়ান্তভাবে নির্বাচিত হতে পারবেন কিনা তা নিয়ে বেশ শংকা তৈরি হওয়ার কারণে তিনি তার মনোনয়ন প্রত্যাহার করে থাকতে পারেন।

উল্লেখ্য, মন্ত্রী পদে নির্বাচিত হওয়ার জন্য দেশটির সিনেটে নির্দিষ্ট পরিমাণ ভোট পেতে হয়। এর আগে মঙ্গলবার ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন পদত্যাগ করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে