,

‘দুই রাষ্ট্রভিত্তিক’ নীতি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ফিলিস্তিন-ইসরায়েল সংকট সমাধানে ‘দুই রাষ্ট্রভিত্তিক’ কয়েক দশকের নীতি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় তার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে দু’পক্ষকে ছাড়ের মানসিকতা নিয়ে আলোচনায় আসারও তাগিদ দেন ট্রাম্প।

তবে বুধবারের এই সংবাদ সম্মেলনে ট্রাম্প বা নেতানিয়াহুর কেউই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কিছু বলেননি। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সুতরাং আমি দুটি রাষ্ট্র এবং সেই সঙ্গে একটি রাষ্ট্র নিয়ে ভাবছি। আমি সেটিকেই সমর্থন দেব যা দুই পক্ষই চায়।

তিনি আরো বলেন, আমি যেকোনো একটির সঙ্গে থাকতে পারি। সত্যি বলতে কি, যদি বিবি (নেতানিয়াহু) এবং ফিলিস্তিনিরা সমর্থন করে, তাহলে আমি সেই অভিন্ন মতের পক্ষে আনন্দ চিত্তে থাকব।

এদিকে এই সমাধানের বিষয়ে ইসরায়েল প্রেসিডেন্ট নেতানিয়াহু’র কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, তিনি ফলাফলের দিকেই নজর দিতে চান, উপরের আস্তরণে নয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে