ইরাকে আত্মঘাতী বোমা হামলায় ১৮ জন নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের উপশহরে শিয়াপ্রধান অঞ্চলে এক শক্তিশালী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। সদর সিটিতে গ্যারেজ ও ব্যবহৃত গাড়ির বাজার লক্ষ্য করে একটি পিক আপ ট্রাক উড়িয়ে দেন আত্মঘাতী বোমা হামলাকারী। অন্তত ৪২ জন আহত হয়েছেন এ হামলায়।

২০১৭ সালের প্রথম কয়েকদিন বাগদাতে বেশ কয়েকটি বড় ধরনের আত্মঘাতী হামলা হয়েছিল। তবে সেই সংখ্যাটা সম্প্রতি কমে এসেছে। সর্বশেষ এ বিস্ফোরণের দায় স্বীকার করেনি কেউ। অবশ্যই এ ধরনের হামলায় তথাকথিত ইসলামি স্টেট দায় স্বীকার করে থাকে।

এর আগে গত মঙ্গলবার বাগদাদের দক্ষিণে একটি গাড়ি বোমা হামলায় চার জন নিহত হন। আর সদর সিটিতেই গত ২ জানুয়ারি আইএসের হামলার শিকার হয়ে মারা যান ৩৫ জন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ